পুজোর ছুটি বাড়িয়ে গরমের ছুটি কমানো হল স্কুলে! খুশির হাসি পড়ুয়াদের মুখে

নিজস্ব সংবাদদাতা :কোভিড আবহে স্কুলে যাওয়া বন্ধ।অনলাইন ক্লাস চলছে সর্বত্র।গরমের ছুটি,পুজোর ছুটি কিছুই বোঝা যায়নি চলতি শিক্ষাবর্ষে।এরই মধ্যে আগামী শিক্ষাবর্ষে পুজোয় টানা 26 দিন ছুটির ঘোষণায় খুশি পড়ুয়ারা।

সদ্য রাজ্যের শিক্ষাদপ্তর আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছুটির তালিকা প্রকাশ করেছে। আর তাতে দেখা গিয়েছে, ২০২১এ সরকারি স্কুলগুলিতে মে মাসের ২৪ তারিখ থেকে জুন মাসের ৩ তারিখ পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি থাকবে। পুজোর ছুটি থাকবে টানা ২৬ দিন অর্থাৎ ১১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত। ২০২১ সালের শিক্ষাবর্ষে নতুন দু’দিন ছুটি সংযোজিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন এবং ৯ এপ্রিল, হরিচাঁদ ঠাকুরের জন্মদিন।

আগামী বছর মোট ৬৫ দিন ছুটি রাজ্য সরকারি স্কুলগুলিতে। নেপালি কবি ভানুভক্তের জন্মদিন ১৩ জুলাই। সেই দিন দার্জিলিং এবং কালিম্পং জেলার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি যেসব স্কুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিট পড়বে, সেই স্কুলে অতিরিক্ত ছুটি থাকবে।

মাধ্যমিকের জন্য ৯ দিন এবং উচ্চ মাধ্যমিকের জন্য ১৩ দিন ছুটি পাবে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এছাড়াও স্কুলগুলি বছরে অতিরিক্ত আরও ৫ দিন ছুটি নিতে পারবে। সেই অধিকারও দেওয়া হয়েছে এবার থেকে স্কুলগুলিকে। করোনার কারণে বন্ধ রয়েছে রাজ্যের সব স্কুল। কবে খুলবে, সে সম্পর্কে নিশ্চিত ধারণা তৈরী হয়নি।

এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাকালীন সময় যে যে ছুটির দিন পড়বে, সেই ছুটি পরবর্তীতে নেওয়া যাবে না।
শিক্ষাবর্ষের তালিকায় দেখা গিয়েছে, আগামী শিক্ষাবর্ষে মোট ২৩৬ দিন নির্দিষ্ট হয়েছে পঠন-পাঠনের জন্য। যেসব স্কুলে মাধ্যমিকের সিট পড়বে সেখানে ২২৭ দিন স্কুল হবে এবং যেখানে উচ্চমাধ্যমিকের সিট পড়বে সেখানে ২২৩ দিন স্কুল হবে। পাশাপাশি ছটপুজোর জন্য আগামী বছর থেকে টানা দু’দিন ছুটি পাচ্ছে পড়ুয়ারা।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…