Categories: এখন খবর

আইআইটি ফ্লাইওভারের তলা দিয়ে রাস্তা চাই, অবরোধে উত্তাল খড়গপুর, জনতা ফিরিয়ে দিল রেলকে

নিজস্ব সংবাদদাতা: আইআইটি উড়ালপুলের তলা দিয়ে পুরী গেট হয়ে সরাসরি হোটেল পার্ক ছুঁয়ে খড়গপুর মহকুমা হাসপাতাল যাওয়ার সরাসরি রাস্তা বন্ধ করার উদ্যোগ নিয়েছে খড়গপুর রেল। শুক্রবার সকালে সেই উদ্দেশ্য নিয়ে উত্তর দিকের লেবেল ক্রসিংটি পুরোপুরি ঘিরে দিতে গেলে বিক্ষোভে ফেটে পড়ে জনতা। পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে মানুষজন। সেই বিক্ষোভের মুখে আপাতত উত্তরদিকের লেবেল ক্রসিং পুরোপুরি বন্ধ না করে, পায়ে হেঁটে বা সাইকেল থেকে নেমে পের হওয়ার অবস্থা বজায় রেখেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রেলের বক্তব্য হল, পরপর দুটি লেবেল ক্রসিংয়ের ওপর দিয়ে উড়ালপুল বা ফ্লাইওভার হয়ে যাওয়ার পরেও নিচের রেল লাইনের ওপর দিয়ে যাতায়ত বিপদ জনক হয়ে পড়েছে কারন উত্তর দিকের লেভেল ক্রসিংয়ে কোনও প্রহরী বা গেট নেই। আর এর ফলে বেশ কিছু  দুর্ঘটনা ঘটেছে এবং ঘটেই চলেছে। আর এই জন্য চাপ বাড়ছে রেলের ওপর। তাছাড়া উড়ালপুল হয়ে যাওয়ার পর নিচে দিয়ে যাওয়া আসা করবেন কেন?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও এলাকাবাসীর বক্তব্য উড়ালপুল তৈরি হলেও তার ওপর দিয়ে যাতায়ত করার জন্য ফুটপাত নেই দুপাশে। যে রাস্তা শুধুই গাড়ি চলার জন্য তৈরি সেখান দিয়ে মানুষ হাঁটবে কি করে? তাছাড়া সংলগ্ন এলাকায় প্রচুর মানুষ রয়েছেন যাঁরা বয়স্ক, অসুস্থ তাঁদের উড়ালপুল ব্যবহার করার সমস্যা রয়েছে। এলাকাবাসীদের দাবী যাতায়তের জন্য আন্ডারপাশ তৈরি করতে হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তীব্র বিরোধিতা ও বিক্ষোভ শুরু হয়ে যায় লেবেলক্রসিংয়ের রাস্তা বন্ধ করতে আসা কর্মী ও ইঞ্জিনিয়ারদের ঘিরে। খবর পেয়ে ছুটে আসে রেল সুরক্ষা বাহিনী ও আধিকারিকরা। আপাতত হাঁটার রাস্তা বহাল রেখে ফিরে যায়। ঘটনার পর এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…