ওয়েব ডেস্ক: উত্তর প্রদেশে ঘটে যাওয়া তরুণী গণধর্ষণ ও খুনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে,ঘটনায় উত্তর প্রদেশের যোগী সরকারের ভূমিকার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মেদিনীপুর শহরে বৃহস্পতিবার প্রতিবাদে সোচ্চার হলো বামপন্থী ছাত্র-যুবরা। পাশপাশি পশ্চিমবঙ্গে মাদ্রাসা শিক্ষকদের উপর বেনজির আক্রমণের বিরুদ্ধেও এদিন মিছিলে শ্লোগান ওঠে। এদিন ডিওয়াইএফআই ও এস এফ আই পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে মিছিল হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভানেত্রী। মীনা়ক্ষী মুখার্জি, যুবশক্তি পত্রিকার সম্পাদক কলতান দাশগুপ্ত, জেলা সভাপতি রঞ্জিত পাল, জেলা সম্পাদক সুমিত অধিকারী,এস এফ আই এর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদী সহ অন্যান্য ছাত্র-যুব নেতৃত্ব।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…