অন্যান্য

সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে চিঠি প্রিয়াঙ্কার

নিউজ ডেস্ক: বাতিল হোক সিবিএসই বোর্ডের পরীক্ষা, চিঠি লিখলেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীএবার করোনার তাণ্ডব থেকে পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের বাঁচাতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশাঙ্কের কাছে সিবিএসই পরীক্ষা বাতিলের আবেদন করে চিঠি দিলেন। ট্যুইটারে কেন্দ্রের কাছে একই আবেদন করলেন কংগ্রেস প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও।

ইতিমধ্যেই ছত্তিশগড়ে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে। হরিয়ানায় অষ্টম শ্রেণি পর্যন্ত বন্ধ ক্লাস। বহু পড়ুয়া করোনার নতুন ঢেউয়ে শঙ্কিত হয়ে সিবিএসই বোর্ডের কাছে পরীক্ষা বাতিল করার আবেদন করেন; তাতে সায় দেন শিক্ষক, অভিভাবকরাও। তবে গত বৃহস্পতিবার সিবিএসই এবং সিআইএসসিই পত্রপাঠ তা বাতিল করে দেয়। তারা জানায়, এই ব্যাপারে কোনও চিন্তার প্রয়োজন নেই। কোভিড বিধি মেনেই হবে পরীক্ষা নেওয়া হবে।

এরপরই রবিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়ালকে চিঠি লিখে পরীক্ষা বাতিলের আবেদন করেন প্রিয়াঙ্কা। দেশের ভবিষ‌্যৎ প্রজন্মের জীবন নিয়ে এভাবে ঝুঁকি না নেওয়ার অনুরোধ করে তিনি বলেন, “রোজ এক লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া বাস্তবসম্মত নয়। রাজনৈতিক নেতা হিসাবে আমাদের কর্তব‌্য ভবিষ‌্যৎ প্রজন্মকে রক্ষা করা। দয়া করে সেটা করুন। পরিস্থিতি চিন্তা করে পরীক্ষা বাতিল করুন।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…