এখন খবর

টেটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষা সংসদের সামনে অবস্থান চাকরী প্রার্থীদের

নিউজ ডেস্ক: রাজ্যে ২০১৪ সালের প্রাথমিকে নিয়োগের পরীক্ষায় প্রকাশিত হয়েছে প্রায় পনোর হাজার পরীক্ষার্থীর নাম।নিয়োগের তালিকা প্রকাশিত হলেও তা মেধার ভিত্তিতে হয়নি বলে অভিযোগ।এমনকি কাউন্সিলিং-এর নামে চাকরীপ্রার্থীদের হয়রানির অভিযোগও উঠছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় তালিকাভুক্ত সকলকেই কাউন্সিলেংয়ে ডাকতে হবে। এই দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখান চাকরীপ্রার্থীরা। দীর্ঘ সময় ধরে চলে অবরোধ। পরবর্তীতে পুলিশ উপস্থিত হয় ঘটনাস্থলে।তবে অবরোধ তুলতে পুলিশকে তেমন কোনও উদ্যোগ নিতে দেখা যায় নি।

আন্দোলনকারীদের দাবি, জেলায় পাঁচশো নব্বই জন পরীক্ষা দেয় পাশ করে পাঁচশো একষট্টি জন।তালিকায় নাম থাকলেও মাত্র ২১৭ জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। বাকিদের কলকাতায় কাউন্সিলিং হবে বলে জানানো হয়েছে। যা তারা মানবেন না বলে সাফ জানান।যতক্ষণ তাদের নাম ডাকা না হবে ততক্ষণ তারা এখানেই থাকবেন।

কাউন্সিলিং-এ ডাকার দাবীতে দফায় দফায় এদিন উত্তেজনা ছড়ায়। একই দাবিতে বৃহস্পতিবার রাতেও চলছে অবস্থান। জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। অনেকেই ছোট ছোট শিশুকে কোলে নিয়ে দীর্ঘ সময় ধরে অবরোধে সামিল হয়েছে‌ন।

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানবেন্দ্র ঘোষ বলেন,রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্যানেল লিস্ট পাঠানো হয়েছিল এদিন শুধু তাদের কাউন্সিলিং করা হল।বাকিদের নাম এখনো পৌছায়নি তাদের কাছে সেক্ষেত্রে কাউন্সিলিং জেলায় সম্ভব নয়।যাদের মোবাইলে মেসেজ এসেছে তাদের কাউন্সিলিং সম্ভবত কলকাতায় হবে বলে তিনি জানান।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…