মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি ভবনের সামনে পিপিই কিট পরিহিতা প্রসূতিকে ফেলে পালালো আ্যম্বুলেন্স চালক, আতঙ্কে ছোটাছুটি মানুষের

নিজস্ব সংবাদদাতা: পিপিইকিট পরা করোনা আক্রান্ত আসন্ন প্রসবাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা ভবনের সামনে ফেলে পালালো আ্যম্বুলেন্স চালক। ওই অবস্থায় যন্ত্রনায় কাতরাচ্ছে প্রসূতি আর তার পাশে রয়েছেন পিপিই কিট পরা প্রসূতির পরিবারের আরেক মহিলা।

কেউ কিছুই বুঝতে পারছেনা কী হচ্ছে বিষয়টা! হাসপাতালের করিডোরে কী তবে দুই করোনা রোগি! যার একজন ছটপট করছেন মৃত্য যন্ত্রনায়? সাত পাঁচ ভেবে আতঙ্কে ছোটাছুটি শুরু হয়ে গেল। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুই জানেনা। ফলে দীর্ঘক্ষণ চলল এই আতঙ্কের প্রহর। প্রায় ২ঘন্টা পরে শেষমেশ বেডে দেওয়া হল প্রসূতিকে। সোমবার এমনই দু ঘণ্টার চিত্রনাট্য মেদিনীপুর মেডিক্যালে।

জানা গেছে চন্দ্রকোনা ১ ব্লকের ক্ষীরপাইয়ের আদবপুর গ্রামের বাসিন্দা ছায়া মল্লিক দে (২১) প্রসব যন্ত্রণা নিয়ে সোমবার সকালে প্রথমে ভর্তি হয় ক্ষীরপাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই প্রথমে করোনা অ্যান্টিজেন পরীক্ষা হয় এবং পজিটিভ রিপোর্ট আসে। যেহেতু ওখানে করোনা আক্রান্ত প্রসূতির প্রসব জনিত সুবিধা নেই তাই গর্ভবতী মহিলাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য আধিকারিকরা। ক্ষীরপাই থেকেই পিপিই কিট পরিয়ে পাঠানো হয় প্রসূতি ও তাঁর আত্মীয়াকে।

যেহেতু গ্রামের সবাই মেডিক্যাল কলেজের সমস্ত কিছু সম্পর্কে ওয়াকি বহাল নয় তাই মাতৃযান বা অ্যাম্বুল্যান্স চালকদের দায়িত্বের মধ্যে পড়ে প্রসূতিকে ভর্তি করিয়ে বেড অবধি পৌঁছে দেওয়া। কিন্তু এই চালক মহিলাকে ভর্তি করিয়েই চম্পট দেয়। প্রসূতি আর তাঁর আত্মীয়া মাতৃমা ভবনের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকেন। এদিকে প্রসব যন্ত্রনা বাড়ায় প্রসূতি মেঝেতে বসেই ছটকাতে থাকেন।

পিপিই কিট পরে থাকায় কেউ সামনে আসতেই সাহস পাননি। প্রায় ২ঘন্টা এই অবস্থা চলার খবর পেয়ে স্বাস্থ্যকর্মীরা প্রসূতিকে নিয়ে আসেন করোনা আক্রান্ত প্রসূতির বেডে। মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা আক্রান্ত প্রসূতির জন্য আমাদের বিশেষ বেড থাকে কিন্তু আ্যম্বুলেন্স চালকের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…