সোমবার কলকাতা সহ বিভিন্ন জেলায় প্রাক-বর্ষার বৃষ্টি, চলতি সপ্তাহেই রাজ্যে ঢুকতে পারে বর্ষা, দাবি আবহাওয়াবিদদের

ওয়েব ডেস্ক : সারাদিন ভ্যাপসা গরমের পর অবশেষে সোমবার বিকেলে স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রাজ্যে বর্ষা আসার আগে প্রাক-বর্ষার বৃষ্টির যে আবির্ভাব হবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। সেই অনুযায়ী গত কয়েকদিন ধরে বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হচ্ছে বৃষ্টি।

হাওয়া অফিসের পূর্বাভাস অনু্যায়ী সোমবার কলকাতা,দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে সুন্দরবন অঞ্চলে এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তবে এদিন শুধুমাত্র কোলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা নয় বৃষ্টি হয়েছে হাওড়া-হুগলি-সহ একাধিক জেলায়। সকাল থেকেই মেঘলা ছিল আকাশ। সারাদিন গরমের দাপটের পর বিকেলে স্বস্তির বৃষ্টিতে স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছে শহর থেকে শহরতলি।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে কেরলে। এ রাজ্যেও চলতি সপ্তাহেই ঢুকতে পারে বর্ষা এমনটাই বলছেন হাওয়া অফিস। সোমবারের পর মঙ্গলবারেও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আর শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…