স্নেহাশিস জানান, ” মা গুপ্তমনি মন্দিরে আমরা ১০৮ জবা ফুল এবং ১০১ টি নারকেল দিয়ে পুজো দিয়েছি। আমরা প্রার্থনা করেছি জঙ্গলমহলের অগ্নিযুবক, পরম পূজনীয় মাননীয় মন্ত্রী জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের এবং মা গায়েত্রী দেবীর দ্রুত আরোগ্য হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন। তাঁদের মঙ্গল কামনায় নিবেদিত পুজোর বিশেষ ফুল এবং প্রসাদ পাঠানো হবে দাদার কাছে। আমরা মা গুপ্তমনির কাছে প্রার্থনা করছি, দাদা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন মানুষের জনসেবায়।”
অন্যদিকে মুনমুন বণিক জানান, ” দাদা শুধু আমাদেরই জননেতা নন তিনি জঙ্গলমহলের প্রাণ, বাংলার আলোর দিশারী। আমাদের সকল শক্তির অনুপ্রেরণা তিনিই। এই কোভিড পর্যায়ে তিনি যেভাবে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন তেমন করে কাউকে দাঁড়াতে দেখিনি। কোভিড যোদ্ধা হয়ে মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজেও আক্রান্ত হয়েছেন। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি দাদাকে তাড়াতাড়ি সুস্থ করুন মা যাতে তিনি এই মহাসঙ্কটে, অতিমারি কালে মানুষের হয়ে লড়াইয়ে আমাদের নেতৃত্ব দিতে পারেন। ”
উল্লেখ্য শুভেন্দু অধিকারীর সৈনিকরা রাজ্যের পাহাড় থেকে সাগর যেমন তাঁর মঙ্গল ও সুস্থতা কামনায় পুজা যাগযজ্ঞ করেছেন তেমনি বিভিন্ন জায়গায় পীরের দরগায়, মাজারে চাদর চড়ানো হয়েছে। মুনমুন বণিক জানিয়েছেন, “শুধু রাজ্য নয় রাজ্যের বাইরেও ওড়িশার পুরীর মন্দির, উত্তর প্রদেশের বৃন্দাবন ধামেও পুজো দেওয়া হয়েছে দাদার নামে।”
মুনমুন বলেন, ” যতদিন না দাদা আমাদের মধ্যে ফিরে আসছেন ততদিনই চলবে এই পুজাপাঠ। ভারতের সমস্ত সনামধন্য মন্দির মসজিদে দাদার জন্য প্রার্থনা করে যাব আমরা।” উল্লেখ্য দু’দিন আগে কোভিড পজিটিভ হওয়া মন্ত্রী বর্তমানে একটি হাসপাতালে ভর্তি। সেখানে তাঁর মা ও ভর্তি রয়েছেন।”
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…