করোনা আক্রান্ত জনপ্রিয় বাংলাদেশী গায়ক-অভিনেতা তাহসান খান,

ওয়েব ডেস্ক : টলিউড – বলিউড ছাড়িয়ে এবার বাংলাদেশের বিনোদন জগতেও করোনা হানা। সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। এবার করোনা আক্রান্ত হলেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তথা অভিনেতা তাহসান রহমান খান। শুক্রবার বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে নিজেই তাঁর করোনায় সংক্রমিত হওয়ার খবর জানিয়েছেন গায়ক- অভিনেতা তাহসান।

শুক্রবার তাহসানের করোনা রিপোর্ট পাওয়ার পর এদিনই তিনি বিডি নিউজকে জানিয়েছেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গিয়েছে, দিন কয়েক আগে তাহসানের শরীরে করোনার সামান্য উপসর্গ লক্ষ্য করার পর পরই তিনি করোনা পরীক্ষা করান। শুক্রবার সেই রিপোর্ট হাতে পেলে জানা যায় তিনি করোনা পজিটিভ। এরপরই তিনি নিজে করোনায় আক্রান্ত হওয়ার খবর বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম বিডি নিউজকে জানান। এদিন তাহসান খান বলেন, ”আমার সামান্য লক্ষণ দেখা দেওয়ার পর এই সপ্তাহে নমুনা জমা দিয়েছিলাম। সবেমাত্র পাওয়া রিপোর্টে জেনেছি, আমি করোনাভাইরাসে আক্রান্ত।” একই সাথে তিনি আরও বলেন, ”জ্বর কিংবা গুরুতর কোনও শারীরিক অসুস্থতা নেই। তবে পেশির হালকা ব্যথা ও সাধারণ দুর্বলতা রয়েছে। আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনাদের ভালোবাসা এবং উদ্বেগগুলো সত্যিই আমাকে স্পর্শ করেছে।”

জানা গিয়েছে, লকডাউন পরবর্তীতে মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘মানি মেশিন’ নামে একটি ওয়েব সিরিজ শুরু হয়েছে। দিন সাতেক আগে সেখানেই কাজ করছিলেন তাহসান খান। কিন্তু কিছুদিন আগেই সেই ওয়েব সিরিজে তাঁর সহশিল্পী তানজিন তিশার করোনা ধরা পড়ে। এরপর থেকেই নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছিলেন। এরমধ্যেই গত কয়েকদিনে তাঁর শরীরে করোনার সামান্য কিছু উপসর্গ দেখা দেওয়ায় পরীক্ষা করান এই জনপ্রিয় বাংলাদেশী গায়ক- অভিনেতা। তবে শুধু তাহসান নয়, তানজিন তিশা করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই ‘মানি মেশিন’ ওয়েব সিরিজের নির্মাতা সহ অন্যান্য অভিনেতা ও কলাকুশলীরাও ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের এই জনপ্রিয় সঙ্গীতশিল্পী তথা অভিনেতা তাহসান খান হলেন বাংলাদেশের অভিনেত্রী তথা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বর্তমান স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রাক্তন স্বামী।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…