ওয়েব ডেস্ক : মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। জানা গিয়েছে, দিন কয়েক আগেই তাঁর করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যেহেতু তাঁর শরীরে এখনও পর্যন্ত মারাত্মক কোনও উপসর্গই নেই। সেই কারণে আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন বলেই জানা গিয়েছে। এদিকে দিন কয়েক আগে শ্বেতার অসুস্থতার কথা শোনা গেলেও তিনি যে করোনায় আক্রান্ত হয়েছেন, সে খবর নিশ্চিত করে কিছুই জানা যায়নি। শেষমেশ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি নিজেই তাঁর করোনা টেস্টের রিপোর্ট সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন। এরপরই জানাজানি হয় যে অভিনেত্রী শ্বেতা তিওয়ারি করোনায় আক্রান্ত।
ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শ্বেতা জানান, ”হ্যাঁ, আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১৬ সেপ্টেম্বর থেকেই আমার কাশি ও গলা ব্যাথা ছিল। আমাকে বলা হল ধারবাহিকে বরুণের সঙ্গে আমার বিয়ের দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি আর ঝুঁকি না নিয়ে টেস্ট করিয়ে নি। এরপরই রিপোর্টে জানতে পারি, আমি কোভিড পজিটিভ।” অভিনেত্রী জানান, ”বাড়িতেই একটি আলাদা ঘরে আমি রয়েছি। সামাজিত দূরত্ব বজায় রাখার বিষয়ে আমার মেয়ে পলক খুবই সচেতন। এটা যে ভীষণই কঠিন সময়, সেবিষয়ে সন্দেহ নেই। সেটেও খুবই সমস্যার মধ্যে দিয়ে কাটছে। কবে যে আমরা এই মহামারী থেকে মুক্তি পাব জানি না।”
একই সাথে শ্বেতা জানান, ” তাঁর ছেলে রেয়ানশ খুবই ছোটো। তাই আর ঝুঁকি না নিয়ে রেয়ানশকে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছি। আমি প্রচুর জল খাচ্ছি। প্রথম তিনদিন খুব কষ্ট হয়েছে। তবে এখন অনেকটাই ভালো আছি। ১৭ তারিখে আমার প্রথম টেস্ট হয়। আবার ২৭ তারিখে টেস্ট করা হবে। ১ অক্টোবর পর্যন্ত বাড়িতে বন্দি থাকতেই হবে। তবে ২৭ তারিখ টেস্টের রিপোর্টের উপরই সব নির্ভর করছে।” এদিকে, নিয়ম অনুযায়ী করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরও অন্তত সপ্তাহখানেক শ্বেতাকে বাড়িতেই থাকতে হবে। তবে ধারাবাহিক তো কোনওভাবেই বন্ধ করা যাবে না। সেহেতু আপাতত ২ অক্টোবর পর্যন্ত শ্বেতাকে ছাড়াই শ্যুটিং চলবে ‘মেরে ড্যাড কি দুলহান’ শোয়ের।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…