নিজস্ব সংবাদদাতা: ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি অত্যাধুনিক মুরগি খামার। বুধবার ভোর বেলায় লাগা আগুনে খামারের উন্নতমানের যন্ত্রপাতির সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে ৫০ হাজার মুরগির বাচ্চাও।
পুলিশ সূত্রে জানা গেছে জায়গাটি খড়গপুর শহর থেকে দক্ষিন পশ্চিমে খড়গপুর ১ পঞ্চায়েত সমিতির ভেটিয়া ও হরিয়াতাড়া গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝি। ভেটিয়া গ্রামপঞ্চায়েতের মধ্যেই অবস্থিত এই উত্তর গোমারাশোল গ্রাম। তারই ফাঁকা মাঠে বিশালাকার প্রাচীরের মধ্যেই অবস্থিত এই খামার যা স্থানীয়দের ভাষায় মাইতি হ্যাচারি নামেই পরিচিত।
কিন্তু ততক্ষনে আগুন এতটাই ছড়িয়েছে যে কিছুই করার ছিলনা। খামারের ভেতরে থাকা মুরগির বাচ্চার পাশাপাশি প্লাস্টিকের খাবার ও জলের পাত্র, জাল, খাবার আনা মজুত পলিথিন বস্তা ইত্যাদি দাহ্য পদার্থ থাকায় আগুন হুহু করে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা টের পেয়েই খামারের বাইরে চলে আসেন কর্মচাররা। খবর যায় মালিকের কাছে। মালিক দমকলকে ফোন করলে খড়গপুর থেকে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌছান দমকল কর্মীরা। কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এলেও ততক্ষনে কয়েক হাজার বর্গফুটের খামার পুড়ে শেষ হয়ে গেছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুৎতের সংযোগ থেকেই শর্টসার্কিট হয়ে আগুন লেগেছে। বেশকিছু বিদ্যুতের সরঞ্জামও পুড়ে গেছে তবে ঘটনায় কোনও ব্যক্তির কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দিনের আলোতে এই ঘটনা ঘটাতেই রেহাই পেয়ে গেছেন এখানকার কর্মীরা। খামারের ভেতরে ঘুমাতেন বেশ কয়েকজন কর্মী। রাতে এই দুর্ঘটনা ঘটলে তাঁদের প্রাণ সংশয় হতে পারত। খামারে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথেষ্ট ছিল কিনা, বিদ্যুৎ সংযোগ পদ্ধতি যথাযথ নিয়ম মেনে করা হয়েছিল কিনা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…