নিউজ ডেস্ক: গত রবিবার মিঠুন চক্রবর্তী যখন ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চ থেকে বিজেপিতে যোগ দেন, সেই সময় রাজনীতির বৃত্তে থাকা একজন মানুষের সঙ্গে ঐন্দ্রিলা এবং অঙ্কুশের ছবি নিয়ে জোর শোরগোল শুরু হয়।
“অঙ্কুশ এবং ঐন্দ্রিলা কি এবার গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন?”এমন প্রশ্ন উঠলেও, তা নিয়ে যে অঙ্কুশ বা ঐন্দ্রিলা বিশেষভাবে মাথা ঘামাতে প্রস্তুত নন, তা স্পষ্ট হয়ে যায়। মিঠুনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রেক্ষিতেই অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন ওই ছবি শেয়ার করেন, তা স্পষ্ট হয়ে যায়।
বৃহস্পতিবার টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি শেয়ার করলেন। অঙ্কুশ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মিঠুনের সঙ্গে ছবি শেয়ার করেন।” রাজনীতির দুনিয়ায় মিঠুনের মতো একজন ভাল মানুষের হাজিরা আরও অনেক বেশি করে প্রয়োজন। মিঠুনের মতো ভাল মানুষ যাতে আরও বেশি করে সাধারণ মানুষের পাশে থাকতে পারেন”
সেই আশা প্রকাশ করে ‘মহাগুরুকে’ মিঠুন চক্রবর্তী কে জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানান অঙ্কুশ হাজরা। অভিনেতা অঙ্কুশের পাশাপাশি ঐন্দ্রিলা সেনও মিঠুনের সঙ্গে ছবি শেয়ার করেন। একটি জনপ্রিয় রিয়্যালটি শোয়ের সেট থেকেই মিঠুনের সঙ্গে ছবি শেয়ার করেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন।
প্রসঙ্গত, রবিবাসরীয় দুপুরে ব্রিগেডে মোদির মঞ্চে পদ্ম শিবিরে যোগদান করেছেন মিঠুন চক্রবর্তী। শুক্রবার থেকেই তিনি বিজেপিতে যোগদান করবেন বলে আভাস মিলছিল। শনিবার বিষয়টি নিশ্চিত হয়। আর প্রধানমন্ত্রীর ব্রিগেড মঞ্চে পৌঁছানোর কয়েক মুহূর্ত আগেই দলীয় পতাকা হাতে তুলে পাকাপাকি ভাবে পদ্ম শিবিরে নাম লেখান মিঠুন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…