Categories: এখন খবর

পুরভোটের আগেই বড়সড় রদবদল কলকাতা ও রাজ্য পুলিশে, ভোটের সঙ্গে সম্পর্ক নেই দাবি নবান্নের

নিজস্ব সংবাদদাতা: এপ্রিলের মাঝামাঝি কলকাতা কর্পোরেশন ও তার পরেই রাজ্য জুড়ে শতাধিক পুরসভার ভোট। সেই ভোটকে সামনে রেখেই ইতিমধ্যেই পুরসভাগুলিকে ৮হাজার কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। মমতা ব্যানার্জীর নির্দেশ ৩১ শে মার্চের মধ্যেই সেরে ফেলতে হবে বকেয়া কাজ। আর সেই পুরভোটের মুখেই  বড়সড় রদবদল হয়ে গেল কলকাতা ও রাজ্য পুলিশে। যদিও এই  রদবদলে মোট ৩০ জন আইপিএসকে বদলির পুরভোটের কোনও সম্পর্ক নেই বলে দাবি নবান্নের। তবে প্রশাসন সূত্রের খবর, পুরো ভোটার কথা মাথায় রেখেই সাজানো হচ্ছে পুলিশ প্রশাসনকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, এ দিনের রদবদলে বিশ্বজিত ঘোষকে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি করা হয়েছে। তিনি এতদিন কলকাতা সশস্ত্র পুলিশের ডিসি ছিলেন। বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপারকে চন্দননগরের ডিসি করা হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রভীন প্রকাশকে উত্তরবঙ্গের এস টি এফের পুলিশ সুপার করা হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়াও দেবাশীষ নন্দীকে রাজ্য গোয়েন্দা বিভাগের ( আই বি) সুপার করে পাঠানো হয়েছে। মালদার অতিরিক্ত পুলিশ সুপার অরিন্দম সরকারকে সি আই ডি’র সুপার পদে বদলি করা হয়েছে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও সি আই ডি’র সুপার করা হয়েছে। তিনি ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর আগের রদবদলে আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠিকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছিল। এ দিন তাঁকে ফের ই এফ আরের কম্যাণ্ডান্ট করা হয়েছে। কলকাতা পুলিশের যাদবপুর ডিভিশনের ডিসি সুদীপ সরকারকে ডিসি ডিডি স্পেশাল করা হয়েছে। অপরাজিতা রাইকে এসটিএফের ডিসি করা হয়েছে। সব মিলিয়ে টান টান প্রস্তুতি রাজ্যের। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…