এখন খবর

ছুটিতে বাড়িতে এসে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে ধরা পড়ল করোনা, জড়ালো পশ্চিম মেদিনীপুরের নাম

নিজস্ব সংবাদদাতা: মাত্র একবেলায় ফের করোনার সঙ্গে জড়িয়ে গেল পশ্চিম মেদিনীপুরের নাম। মাত্র আধবেলার ব্যাপার,আধ বেলাই ঘটনাচক্রে থেকেছিলেন জেলায় তাতেই এক গুচ্ছ মানুষকে কোয়ারেন্টাইন করতে হিমশিম খেতে হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনকে। বারুইপুরে কর্মরত এক পুলিশ কর্মী গত ১১তারিখ ছুটিতে এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাড়িতে। ওই দিন সন্ধ্যায় শ্বশুরবাড়িতে গেছিলেন দেখা করতে। ফিরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ে ভর্তি হন ঘাটালের একটি নার্সিং হোমে। দেখা যায় শরীরের ভেতরে হাড় ভেঙেছে দুর্ঘটনার জেরে। অস্ত্রপচার প্রয়োজন। ১২তারিখ কলকাতার মুকুন্দপুরের মেডিকা হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। নিয়ম অনুযায়ী নতুন রোগী ভর্তি হলেই করোনা পরীক্ষা করা হয়, বৃহস্পতিবার জানা যায় কোভিড পজিটিভ ওই পুলিশ কর্মী।

ঘটনার পর ঘুম ছুটেছে জেলা প্রশাসনের। ব্যক্তির নিজের বাড়ি ও শ্বশুরবাড়ির সবাইকে কোয়ারেন্টাইন করা হয়েছে। ৫দিন পরে সবার নমুনা সংগ্ৰহ করা হবে করোনা পরীক্ষার জন্য। খোঁজ করার চেষ্টা করা হচ্ছে ঘাটালের নার্সিংহোমে কারা কারা যুক্ত ছিলেন ওই ব্যক্তির চিকিৎসার সাথে। খোঁজ চলছে সেই আ্যম্বুলেন্সে চালকের যে ব্যক্তিকে দুর্ঘটনাস্থল থেকে নার্সি হোমমে নিয়ে গেছিল এবং নার্সিং হোম থেকে মেডিকায় নিয়ে গেছিল।

শুক্রবার অপসারিত হচ্ছে খড়গপুর, মেদিনীপুর আর দাসপুরের ৬টি কন্টেনমেন্ট জোন। ৩০তারিখ অবধি মেদিনীপুরের একটি আর ২৫ তারিখ অবধি ক্ষীরপাইয়ের কন্টেন্টমেন্ট জোন থাকছে। এদিকে চন্দ্রকোনার ঘটনার পর সেখানে নতুন করে কন্টেনমেন্ট জোন করা হলেও হতে পারে। বৃহস্পতিবার সুস্থ হয়ে কলকাতা থেকে ফিরেছেন ক্ষীরপাইয়ের বৃদ্ধ। পশ্চিম মেদিনীপুরেই আক্রান্ত এমন পজিটিভ শুধু এই বৃদ্ধের সূত্রে আক্রান্ত হওয়া মেদিনীপুর নির্নয় হাসপাতালের তরুনী চিকিৎসাকর্মী।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…