নিজস্ব সংবাদদাতা: রবিবার জনতা কার্ফ্যুর দিন ৭০০টাকা কিলো চর্বি বাদ দেওয়া খাসির মাংস কিনতে লম্বা লাইন দিতে দেখা গেছিল মেদিনীপুর শহরকে। আর সোমবার বিকাল ৫টার থেকে লকডাউন ঘোষনার পরেও মেদিনীপুর শহরে দোকান বাজার খুলে রেখে জম জমাটি বাজারে নামতে দেখা গেল ‘শিক্ষিত’ মেদিনীপুরকে।
‘শিক্ষিত’ এই কারনেই যে শিক্ষক , অধ্যাপক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ অধিকারিকের শহর মেদিনীপুর। শুধুই পশ্চিম মেদিনীপুর জেলা নয়, আশেপাশের যে কোনও জেলার শহরের চাইতে শিক্ষিত চাকুরের সংখ্যা বেশি এই শহরে। বছর ভর শিক্ষা আর সংস্কৃতি চর্চায় বেশ নাম ডাক এই শহরের। সেরকমই এক শহরের ওই শিক্ষিত মানুষ জনদের লকডাউন ঘোষনার পরও যেভাবে রাস্তায় নেমে, দোকানপাট , রেস্তোরাঁয় ঝাঁপিয়ে পড়তে দেখা গেল তা অবাক করে দিয়েছে সাধারন মানুষকে । অবাক হয়ে দেখা গেল লকডাউন ঘোষনার পরেও মেদিনীপুর শহরে হেলদোল নেই মানুষের , চা দোকানে
আড্ডা থেকে রেষ্টুরেন্টে ভিড় একই রকম ছিল ৷
শহরের মোড়গুলিতে সন্ধা সাতটাতেও জমজমাট আড্ডা৷ পুলিশের পক্ষ থেকে মাইকিং করেও কোনো পরিবর্তন হয়নি ৷ এরপরই বাধ্য হয়ে নামে কোতয়ালী থানার পুলিশ ৷ শহরের বটতলা চক এলাকা থেকে শুরু করে গোলকুয়া, কেরানীতলা, পরে স্কুলবাজার সহ বিভিন্ন এলাকায় হানা দিয়ে ছত্রভঙ্গ করে সকলকে ৷ ওষধ দোকান , মুদি দোকান ছাড়া অন্যান্য দোকান, রেষ্টুরেন্টগুলি বন্ধ করতে বাধ্য করা হয়েছে ৷ কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে মঙ্গলবার লকডাউন ভাঙলে ঠাঁই হবে শ্রী ঘরে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…