Categories: এখন খবর

নারায়নগড়ে মহিলা মোর্চার আন্দোলনে নির্বিচার লাঠি চালানোর অভিযোগ পুরুষ পুলিশদের বিরুদ্ধে , আহত ৩৫,আহত পুলিশ আধিকারিকরাও

লাঠি উঁচিয়ে পুরুষ পুলিশ কর্মীরাই

নিজস্ব সংবাদদাতা: বিজেপির মহিলা কর্মীদের ওপর পুরুষ পুলিশরা ঝাঁপিয়ে পড়ে নির্বিচার লাঠি চালিয়েছে বলে অভিযোগ করল পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি। পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত ও ক্ষত বিক্ষত হতে দেখা গিয়েছে মহিলা মোর্চার সদস্যাদের। পাল্টা পুলিশের দাবি মোর্চার সদস্যাদের হাতে নিগৃহীত ও আহত হয়েছেন খড়গপুর মহকুমা পুলিশ  আধিকারিক সহ ৬জন মহিলা পুলিশ কর্মী। শনিবার মোর্চার নারায়নগড় থানা অভিযানকে ঘিরে এভাবেই ধুন্দুমার কান্ড ঘটে গেল পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় থানার অনতিদুরে। তবে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্যে শাসকের দুশ্চিন্তার কারন হয়েই রইল বিজেপির নারী মোর্চার জবরদস্ত লড়াকু মানসিকতা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপির মহিলা মোর্চার সাধারন সম্পাদিকা উমা বিশ্বাস ও নেত্রী রুমা দাস অভিযোগ করেছেন, বিজেপির কর্মীদের ওপর মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া, রাজ্যে ক্রমাগত বেড়ে চলা নারী নির্যাতন ইত্যাদি ইস্যুতে তাঁরা নারায়নগড় থানায় ডেপুটেশন দিতে গেছিলেন। আগাম অনুমতি নেওয়া স্বত্তেও পথ আটকায় পুলিশ। কেন পুলিশ পথ আটকালো এই নিয়ে পুলিশের সংগে কর্মীদের বচসা চলছিল। কর্মীরা ব্যারিকেড ভেঙে থানায় যেতে চাইছিলেন এমনই অবস্থায় কয়েকজন মহিলা পুলিশকে সামনে রেখে মহিলাদের ওপর ঝাঁপিয়ে পড়ে পুরুষ পুলিশের দল। নির্বিচার লাঠি পেটা করা হয় মাথা , শিরদাঁড়া ও শরীরের এমন অংশে যা একজন মহিলা দেখানো তো দুরের কথা মুখে বলতে পারবেনা। ঘটনায় ৩৫ জন মহিলা আহত হয়েছেন এবং ছ’জন গুরুতর জখম ও রক্তাক্ত হয়েছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খড়গপুর মহকুমা পুলিশ শাসক সুকমল দাস জানান, ‘অতর্কিত হামলা চালায় মহিলারাই। তিনি নিজে এবং নারায়নগড় থানার দ্বিতীয় পদস্থ আধিকারিক ছাড়াও ৬জন মহিলা পুলিশ কর্মী আহত হয়েছেন।

আলতা নয়, রক্ত মাখা পা

ঘটনা যাই হোকনা কেন একটা বিষয় পরিস্কার যে, মহিলাদের এই কর্মসূচি সম্পর্কে আগাম ধারনাই ছিলনা পুলিশের। জলকামান কিংবা রাবার বুলেট থাকলেও তার যথাযথ ব্যবহার পুলিশ করতে পারেনি,  পারলে লাঠি চালানো বা রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটত না। কত মহিলা এই কর্মসুচীতে অংশ নিতে পারে, আন্দোলন কোন স্তরে উঠতে পারে তার আগাম ধারনা পুলিশের ছিলনা বলেই থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও মহকুমা পুলিশ আধিকারিক সরাসরি মহিলা মোর্চার নিগ্রহের হাতে পড়তেননা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যথেষ্ট সংখ্যক মহিলা কর্মী ও মহিলা পুলিশ আধিকারিক মোতায়েন করলে এই রক্তপাত এড়ানো যেত। পদস্থ আধিকারিকরা মোর্চার নিয়ন্ত্রনের মধ্যে চলে আসার ফলেই দিশাহীন ভাবে পুরুষ পুলিশ কর্মীদের সামনে নিয়ে আসতে চলে হয়েছিল পুলিশকে।
নারায়নগড় থানা এলাকায় বিজেপি শক্তিশালী ঠিকই কিন্তু তাদের মহিলা মোর্চাও যেভাবে জঙ্গিপনা ও কৌশলে পুলিশকে অপদস্থ করেছে তা ভাবার বিষয় হয়ে রইল। আপাত বিক্ষোভ সামাল দিলেও বিজেপির মহিলা সংগঠন পুলিশ ও শাসকদলের কাছে কাঁটা হয়েই থেকে গেল। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…