খোঁজ পাওয়া যাচ্ছে না বেসরকারী সংস্থার শীর্ষ আধিকারিকের, অপহরণ না অন্য কোন কারণ খোঁজ চালাচ্ছে পুলিশ

বিশেষ সংবাদদাতা: রবিবার দুপুরের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না এক বেসরকারী সংস্থার শীর্ষ আধিকারিকের । দুর্গাপুরের সিটি সেন্টার গিয়েছিলেন তিনি । তার পর থেকেই ‘ নিখোঁজ ‘ রাজেশ জৈন নামের বেসরকারী সংস্থার ওই শীর্ষ আধিকারিকের ।

জানা গিয়েছে যে রবিবার সন্ধ্যায় রাজেশের ফোন থেকেই তার বাড়িতে ফোন করা হয় । যারা ওই ফোন করে তারা বাংলা ভাষায় কথা বলে । তার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে রাজেশ জৈনের মোবাইল ফোন ।

দুর্গাপুরের ফরিদপুর এলাকায় একটি বহুতল আবাসনের বাসিন্দা রাজেশ জৈন । তিনি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এলাকার একটি বেসরকারি কারখানার চিফ এক্সিকিউটিভ ।

জানা গিয়েছে যে রবিবার দুপুরে দুর্গাপুরের সিটি সেন্টারে গিয়েছিলেন তিনি । একটি সেলুনেও যান । সেখান থেকে দুপুর দুটো নাগাদ বেড়িয়ে আসেন । তার পরে থেকে তার খোঁজ পাওয়া যায়নি তার । সিটি সেন্টার এলাকা থেকে তাকে ‘ অপহরণ ‘ করা হয়েছে বলে অভিযোগ । সন্ধ্যা ছটা নাগাদ তার মোবাইল ফোন থেকে তার বাড়িতে একটি ফোন করা হয়েছে । তার পরে বন্ধ করে দেওয়া হয়েছে রাজেশ জৈনের মোবাইল ফোন ।

দুর্গাপুরের পুলিশ জানিয়েছে, এটি সত্যি অপহরণ না কি এই নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে ব্যবসায়িক কোন গন্ডগোল বা শত্রুতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে । সিটি সেন্টার এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্গাপুরের এক পুলিশ আধিকারিক ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…