এখন খবর

প্লাজমা থেরামি প্রয়োগ করে আর কোভিড আক্রান্তদের চিকিৎসা করা যাবে না; জানাল ICMR

নিউজ ডেস্ক:করোনা আক্রান্ত হওয়ার পর কোনও ব্যক্তি সুস্থ হয়ে উঠলে তাঁর রক্ত নিয়ে অন্য সংক্রমিতের চিকিৎসা করা হয়। এতে ওই করোনা রোগীর শরীরে থাকা ভাইরাস বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। তবে প্রত্যেকেই প্লাজমা দিতে পারেন না। চিকিৎসকরা কোভিডজয়ীর পরিস্থিতি দেখেই প্লাজমা দানের অনুমতি দেন। তবে সেই চিকিৎসা পদ্ধতিতে এবার থেকে করা যাবে না করোনা চিকিৎসা, জানিয়ে দিল কেন্দ্র।

রবিবার বৈঠকে বসেছিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। তখনই তাঁরা জানিয়েছিলেন, করোনা রোগীদের জন্য কেন্দ্রের ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের যে গাইডলাইন রয়েছে, সেখান থেকে প্লাজমা থেরাপিকে বাদ দেওয়া হোক। তাঁদের পরামর্শ মেনেই ICMR এই থেরাপি প্রয়োগ বাতিলের সিদ্ধান্ত নেয়।

ICMR-এর তরফে জানিয়ে দেওয়া হল, প্লাজমা থেরামি প্রয়োগ করে আর কোভিড আক্রান্তদের চিকিৎসা করা যাবে না।ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ন্যাশনাল টাস্ক ফোর্সের সদস্যরা আলোচনার পর করোনার চিকিৎসায় প্লাজমা থেরাপি প্রয়োগ বন্ধ করার পরামর্শ দেন। তাঁরা জানান, সম্প্রতি একাধিক চিকিৎসায় প্লাজমা থেরাপির সঠিক প্রয়োগ হয়নি। পাশাপাশি এই প্রক্রিয়ায় উল্লেখযোগ্য সাফল্যও আসছে না। সেই কারণেই তা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

করোনা চিকিৎসায় কি বন্ধ হবে প্লাজমা থেরাপির প্রয়োগ? সম্প্রতি মাথাচাড়া দিয়ে উঠেছিল এই প্রশ্ন। সোমবার এই ধন্দই দূর করল কেন্দ্র। তবে গত বছর দারুণভাবে সাফল্য পেয়েছিল এই থেরাপি। অনেকেই দান করেছিলেন প্লাজমা। সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে উঠে প্লাজমা দান করেন শচীন তেণ্ডুলকরও। কিন্তু এবার আইসিএমআরের নির্দেশে আপাতত আর কোভিড চিকিৎসায় এই থেরাপি প্রয়োগ করা হবে না।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…