করোনায় মৃত পিংলার চিকিৎসকের স্ত্রীকে চাকরি দিল সরকার, হাতির হামলায় নিহত পরিবারকেও চাকরি, খড়গপুরে ঘোষনা মূখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা: করোনা আক্রান্ত হয়ে মৃত মেদিনীপুর মেডিকেল কলেজের তরুন চিকিৎসক ডঃ সুরেন্দ্র নাথ বেরার স্ত্রীকে সরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার খড়গপুর বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রশাসনিক সভায় ডঃ সুরেন্দ্র নাথ বেরার স্ত্রী স্বাতী বেরাকে নিজের হাতে নিয়োগ পত্র তুলে দেন মূখ্যমন্ত্রী। শুধু তাই নয় পাশাপাশি তিনি এও ঘোষণা করেছেন যে হাতির হামলায় যে সমস্ত মানুষের মৃত্যু হচ্ছে তাঁদেরও পরিবার পিছু একজন করে হোম গার্ডের চাকরি পাবেন।

উল্লেখ্য মেদিনীপুর মেডিক্যাল কলেজের ৩৫ বছর বয়সী এই তরুণ চিকিৎসক করোনা আক্রান্ত এক প্রসূতির সিজার করার পরই নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন বলেই জানা যায়। এরপরই তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় ১২ দিন চিকিৎসা চলার পর ৯ সেপ্টেম্বর মৃত্যু হয় ডঃ বেরার। পিংলা থানার জলচকের বাসিন্দা নিজের বাবা মা দাদা বৌদি ছাড়াও নিজের স্ত্রী ও দুই সন্তানকে রেখে মারা যান। ওই দুই সন্তানের একজনের বয়স ৪বছর, অন্যজনের মাত্র ৩মাস।

এই স্বল্প বয়সী চিকিৎসক নিজের পেশাগত জায়গায় যেমন দক্ষ ছিলেন তেমনই ছিলেন নিজের জন্মভূমির প্রতি অত্যন্ত কর্তব্যপরায়ন। সপ্তাহে ৫দিন মেডিক্যাল কলেজে চাকরি করার পর নিজের গ্রামের বাড়ি জলচক ও পার্শ্ববর্তী মালিগ্রামে আসতেন গ্রামের প্রসূতি মায়েদের পরামর্শ দান ও চিকিৎসা করতে।

তাঁর মৃত্যুর পর শুধু তাঁর গ্রাম বা থানা কিংবা পশ্চিম মেদিনীপুর জেলাই নয়, শোকের ঝড় বয়ে যায় রাজ্যে এমনকি দেশের চিকিৎসক মহলেও। চিকিৎসকদের সর্ব ভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল আ্যশোসিয়েশনের পক্ষ থেকে দাবি ওঠে এই প্রয়াত তরুণ চিকিৎসকের পরিবারকে যেন যথাযথ ক্ষতিপূরণ দেয় সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে স্বয়ং মূখ্যমন্ত্রী সেই দাবির মান্যতা দিলেন।

তাঁর মৃত্যুতে কোভিড যোদ্ধাদের জন্য সরকারি ক্ষতিপূরণ বাবদ আগেই ১০লক্ষ টাকা দিয়েছিল সরকার। পাশাপাশি তাঁর স্ত্রী স্বাতী বেরা কে সরকারের তরফে একটি সরকারি চাকরি নিয়োগ পত্র দিলেন  মূখ্যমন্ত্রী। সরকারের পক্ষ থেকে আধিকারিকরা দ্রুত তাঁর কর্মক্ষেত্রে যোগদানের জন্য  তাঁকে যাবতীয় সহায়তা করবেন। পাশাপাশি জঙ্গল মহলে যাঁরা হাতির হামলায় মারা যাচ্ছেন তাঁদেরও তালিকা তৈরির কথা বলেন মূখ্যমন্ত্রী। সেই সব পরিবারের একজন কর্মক্ষম ব্যক্তিকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…