Categories: এখন খবর

প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার বন্ধে পিকনিক স্পটে হানা, গোপীবল্লভপুরে উদ্ধার নিষিদ্ধ সামগ্রী

বড়দিনে এভাবেই নোংরা হয়েছে সুবর্নরেখা
ভবানী গিরি : অনুমান সঠিকই ছিল আধিকারিকদের। বারংবার নিষেধাজ্ঞা জারি করা স্বত্তেও ব্যবহার করা হচ্ছিল থার্মোকল ও প্লাস্টিকের থালা বাটি ইত্যাদি। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লক আধিকারিকরা বাজেয়াপ্ত করলেন সেগুলি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মঙ্গলবার বড়দিন উপলক্ষ্যে ভিড় উপচে পড়েছিল গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর চর ছাড়াও বিভিন্ন জায়গায়। গোপীবল্লভপুরের পিকনিক স্থলগুলোর মধ্যে উল্লেখযোগ্য কুঠিঘাট এটি ঐতিহাসিক কারণে খ্যাত এখানে রয়েছে ইংরেজদের নীল কুঠি, আছে রামকৃষ্ণ আশ্রম,সিধু কানু বীরসা সেতু প্রভৃতি  জায়গা।অন্যদিকে  সুবর্ণরেখা নদীর চরে যেমন মহাপাল,টোপগেড়িয়া, ভট্টগোপালপুর সহ বিভিন্ন জায়গায় বড়দিন উপলক্ষে পিকনিকের ঢল  নামে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরকমই একটি পর্যটন প্রিয় জায়গা ব্লকের ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া ঝিল্লি পাখিরালয়। নানা প্রজাতির পরিযায়ী পাখি এখানে হাজির হয় শীতের অতিথি হিসাবে। পিকনিকের পাশাপশি এটাও বড় পাওনা তাই বড়দিনে জমজমাট ভিড় হয় এখানেও। চলে পিকনিকও। সেই পিকনিক স্থলেই  হানা দেন প্রবীর সরদার, আস্তিক মুখার্জির মতো গোপীবল্লভপুর ১ ব্লকের আধিকারিকরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আধিকারিকরা জানিয়েছেন, ” ঝিল্লি পাখিরালয়ে পর্যটকদের অবগতির জন্য আগে থেকেই বোর্ড টাঙানো আছে ভেতরে কোন প্লাস্টিক এবং থার্মোকল ব্যবহার করা যাবে না। তারপরও আমরা গিয়ে দেখি  পিকনিক স্পট গুলোতে চলছে দেদার থার্মোকল এর ব্যবহার।” 

আছে নিষেধাজ্ঞা, মানে কে ?
আধিকারিকরা পর্যটকদের সঙ্গে কথা বলে এবং তাঁদের কাছ থেকে সমস্ত থার্মোকল ও প্লাস্টিকের বস্তু বাজেয়াপ্ত করা হয়। বিকল্প ব্যবস্থা হিসাবে তাঁদের হাতে পরিবেশ বান্ধব শালপাতার বন্দোবস্ত করে দেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও আধিকারিকদের পক্ষে সমস্ত জায়গায় এভাবে হানা দেওয়া সম্ভব হয়নি আর তারই সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় চলেছে নিষিদ্ধ থার্মোকল আর প্লাস্টিকের ব্যবহার। সুবর্ণরেখার চর বরাবর এই নিষিদ্ধ বস্তু সকলের যথেচ্ছ ব্যবহার নোংরা ছড়িয়েছে দিনের শেষে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আধিকারিকদের বক্তব্য মানুষ নিজে থেকে সচেতন না হলে এ সমস্যা দুর করা সম্ভব নয়। তাঁদের আরও বক্তব্য যে সকল স্থানে পিকনিক হয় সেখানকার স্থানীয় মানুষদেরও এগিয়ে আসতে হবে স্থানীয় পরিবেশ রক্ষায়।    

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…