খড়গপুরের মতই এদিন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড (গড়াবেতা-৩ ব্লক) যুব তৃণমূল তথা টিম অভিষেকের সদস্যরা। টিমের সদস্যরা মিছিল সহযোগে সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েত অফিস থেকে একটি পেট্রোল পাম্পে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে আসা ব্যক্তিদের মিষ্টিমুখ করিয়ে প্রতিবাদ করেন তাঁরা। তৃনমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি সাগর মন্ডল বলেন, ‘মোদি জী দায়িত্ব নিয়েছেন দেশের গরিব মধ্যবিত্ত মানুষকে আরও অন্ধকারে ঠেলে দেওয়ার জন্য। অবস্থা এখন এমনই যে, আমরা যদি মোদিজীকে গদি থেকে সরাতে না পারি তবে মোদিজী সাধারণ মানুষকেই হটিয়ে দেবেন। তাই এই প্রতিবাদ আমাদের অস্তিত্ব রক্ষার আর মোদিজীকে গদি থেকে সরানোর।’ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব নেতা নিশীথ মন্ডল।
মঙ্গলবার খড়গপুরে বিক্ষোভ কর্মসূচির অন্য একটি অঙ্গ ছিল পেট্রোল পাম্পের কর্মীদের মুখে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির মুখোশ পরানোর। এই মুখোশ পরানোর সময় এক পেট্রোল পাম্প কর্মী হাত জড়ো করে যুব কর্মীদের বলেন, ” দাদা, আমি সাধারণ একজন কর্মী। পাম্পে কাজ করে খাই। আমাকে মোদি বানাবেন না। আমাদের কোনও মুখোশ নেই।”
কলকাতাকে পেছনে ফেলে এই মুহূর্তে রাজ্যের ১৯টি জেলায় ১০০ টাকা পৌঁছে গেছে প্রতি লিটার পেট্রোলের দাম । দার্জিলিংয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ১০১ টাকা ২৮ পয়সা। আলিপুরদুয়ারে লিটার প্রতি ১০০ টাকা ৯০ পয়সা। কোচবিহারে ১০০ টাকা ৭৯ পয়সা। মুর্শিদাবাদে ১০০ টাকার ৭৪ পয়সা। বালুরঘাটে ১০০ টাকায় ৪০ পয়সা। বাঁকুড়া তে ১০০ টাকা ৬০ পয়সা। পুরুলিয়াতে ১০০ টাকা ৮৮পয়সা। কলকাতায় পেট্রোলের দাম ৯৯ টাকা ৮৪ পয়সা। আজ দাম বেড়েছে ৩৯ পয়সা। তবে ডিজেলের দাম রয়েছে একই ৯২টাকা ৭৮ পয়সা। রবিবার বেড়েছিল ডিজেলের দাম ২৪ পয়সা। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বাস-ট্যাক্সি অ্যাপ ক্যাবের ভাড়া বেড়ে গিয়েছে অনেকটাই।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…