এখন খবর

এবারে আরও সস্তা হল পেট্রোল-ডিজেল, জেনে নিন কতটা কমল দাম

নিউজ ডেস্ক: এবার আরও সস্তা হল পেট্রোল ও ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম কমে যাওয়াতে মঙ্গলবার দেশের বড় বড় শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। শহর ভেদে পেট্রলের দাম ১৯-২২ পয়সা কমেছে। অন্যদিকে ডিজেলের দাম সারা দেশে ২১-২৩ পয়সা কমেছে।

মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৯০ টাকা ৫৬ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ২৩ পয়সা কমে হয়েছে ৮০ টাকা ৮৭ পয়সা। মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রলের দাম হয়েছে ৯৬ টাকা ৯৮ পয়সা। অন্যদিকে ২৪ পয়সা কমে মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম হয়েছে ৮৮ টাকা ২০ পয়সা।

কলকাতায় পেট্রোলর দাম কমেছে ২১ পয়সা।নতুন দাম হয়েছে ৯০ টাকা ৭৭ পয়সা। ২৩ পয়সা কমে কলকাতার এক লিটার ডিজেলের নতুন দাম হয়েছে ৮৩ টাকা ৭৫ পয়সা। চেন্নাইতে পেট্রল ১৯ পয়সা কম দামে বিক্রি হচ্ছে এবং প্রতি লিটারে নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ২২ পয়সা কমে হয়েছে ৮৫ টাকা ৮৮ পয়সা।

উল্লেখ্য, তেল বিপণন সংস্থা ভারত পেট্রলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রলিয়াম বৈদেশিক মুদ্রার হারের যে কোনও পরিবর্তনকে বিবেচনায় নিয়ে বিশ্ব বাজারে দামের ওঠানামার সঙ্গে দেশে জ্বালানির দাম ঠিক করে। জ্বালানির দামে যে কোনও পরিবর্তন প্রতিদিন সকাল ৬টা থেকে কার্যকর করা হয়। ভারতের বিভিন্ন রাজ্যের ভ্যাটের কারণে জ্বালানির দাম আলাদা হয়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…