“বাংলার গর্ব মমতা” কর্মসূচীতেও গোষ্ঠী কোন্দল নারায়নগড়ে, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল কর্মীরা

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার কর্মী সম্মেলন চলাকালীন বিধায়ক ও ব্লক নেতৃত্বের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূল কংগ্রেসের একাংশ। অভিযোগ বিধায়ক এবং ব্লক নেতৃত্ব কারোর সঙ্গে আলোচনা না করে মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে সমস্ত কাজ কর্ম করছেন’। নির্ধারত কর্মসূচী ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের এমনই কান্ড লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভায়।

বেলদা গঙ্গাধর একাডেমীতে। কর্মীসভা চলার সময় সভার মধ্যে সুভাষ চৌধুরী, সেখ সেরিফ, দানিস রহমানদের নেতৃত্বে কয়েকজন তৃণমূল কর্মী নানা প্রশ্ন নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন ব্লক নেতৃত্ব। এক ব্লক নেতৃত্বের কথায় এরা সবাই ব্লক সভাপতি মিহির চন্দ বিরোধী সূর্য অট্ট গোষ্ঠীর লোকজন। ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, এই ঘটনাইয় কলকাঠি কারা নাড়ছে, জেলা নেতৃত্ব সবই জানেন’।

নারায়ণগড়ে বিক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন ব্লক নেতৃত্ব। নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির চন্দ্র বলেন, আমরা নির্দিষ্ট তালিকা মতো সবাইকে এই কর্মী সম্মেলনে ডেকেছি। এর মধ্যে কয়েকজন তৃণমূল নেতাকর্মী ব্লকের কাজ, চাকরি বাকরি ইত্যাদি নিয়ে ক্ষোভ প্রকাশ করে। আমরা তাদের বলেছি এটা ক্ষোভ প্রকাশের সভা নয়। কোন নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ থাকলে জেলা এবং রাজ্য নেতৃত্বের কাছে নির্দিষ্ট ভাবে অভিযোগ করুন’।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…