নিজস্ব সংবাদদাতা: নদী থেকে পথ ভুলে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার এক গৃহস্থের উঠোনে হাজির হল পেনিনসুলা কুটার প্রজাতির এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার। বেলদা থানার খাকুড়দার উত্তর বাসুটিয়ার বাসিন্দা শক্তিপদ পণ্ডিতের বাড়ির সামনে ঘুরতে দেখা যায় এই কচ্ছপটিকে। ঘরের সামনেই সাত সকালে এই অনাহুত অতিথিকে দেখে অবাক হয়ে যান শক্তিপদর পরিবার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পাঠান বন দপ্তরের কর্তাদের। এরপরই দুই বনকর্মী গিয়ে উদ্ধার করে আনেন বিরল এই কচ্ছপটি।শক্তিপদ পণ্ডিতের এই কাজের প্রশংসা করেছে বনদপ্তর।শনিবার কচ্ছপটিকে খড়গপুর শহরের হিজলি রেসকিউ সেণ্টারের হাতে তুলে দেওয়া হয়। আপাতত সেখানেই ঠাঁই হয়েছে তার।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, পেনিনসুলা কুটার প্রজাতির এই কচ্ছপ মূলত নদী বা গভীর মিষ্টি জলাশয়ের বাসিন্দা।কোনও ভাবে পথ ভুলে এই এলাকায় চলে এসেছিল নাকি কেউ বা কারা পাচার করার পথে পড়ে গিয়ে ঐ এলাকায় এসেছে কিনা তা তদন্ত করে দেখছে বন বিভাগ। উদ্ধার হওয়া ঐ কচ্ছপটিকে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে হিজলি ফরেস্ট রেসকিউ সেন্টারে। পরে নদীতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানাচ্ছেন বন বিভাগের আধিকারিকেরা।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…