TRENDS

সোনামুখিতে লোকালয় থেকে উদ্ধার ময়ূর

Abhirup Maity

ওয়েব ডেস্ক : লকডাউনে রাস্তাঘাট একদম ফাঁকা। ফলে জনমানবহীন পরিবেশের স্বাদ পেতে এর আগে বহুবার বন্য পশু-পাখিদের লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। কখনও হরিণ কখনও বা নেকড়ে বাঘ। এবার ফের বাঁকুড়ার সোনামুখি থেকে উদ্ধার করা হল একটি ময়ূর।

বন দফতর সূত্রে খবর, রবিবার বিকেলে সোনামুখি ব্লকের ইঁদকাটা জঙ্গলের ধাদকিডাঙা এলাকায় একটি ময়ূরকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা বিষয়টি সোনামুখি বন দফতরে জানান। খবর পাওয়া মাত্রই বনদফতরের কর্মীরা গ্রামে গিয়ে ময়ূরটি উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে বন দফতরের আধিকারিক দেবাশিস নায়েক জানান, “ময়ূরটি সামান্য অসুস্থ। তাই প্রাণী চিকিৎসককে দিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আমরা তাকে কিছুক্ষণ বিশ্রামের জন্য রেখেছি। পরে এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Home Breaking E - Paper Video Join