চরমে যাত্রী বিক্ষোভ! স্পেশাল ট্রেনে ওঠা নিয়ে লিলুয়া, চুঁচুড়া,হুগলি স্টেশনে গাছের ডাল ফেলে অবরোধ যাত্রীদের

ওয়েব ডেস্ক : করোনা আবহে মার্চ মাস থেকে বন্ধ রয়েছে রেল পরিষেবা। এদিকে রবিবারের পর সোমবারও ফের স্পেশ্যাল ট্রেনে ওঠাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল হাওড়াগামী বিভিন্ন স্টেশন। রবিবার হুগলির পাণ্ডুয়া ও খন্ন্যান স্টেশনে যাত্রীদের বিক্ষোভের পর ঘটনা থেকেই প্রত্যেক স্টেশনে স্টেশনে নিরাপত্তা বাড়ায় আরপিএফ। কিন্তু সে সবের পরোয়া না করেই সোমবার সপ্তাহের প্রথম দিনেই রেলকর্মীদের জন্য চলা স্পেশ্যাল ট্রেনে উঠে পড়ছেন সাধারণ যাত্রীরা। কিন্তু সেময় তাদের ট্রেনে উঠতে বাধা দিলেই শুরু হয় বিক্ষোভ অবরোধ।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও ল লিলুয়া স্টেশনে হাওড়াগামী একটি ট্রেনে চেকিং করতে আরপিএফ। এরপর বেশ কিছু যাত্রীর কাছ থেকে প্রয়োজনীয় নথি দেখতে চাইলে তা না দেখাতে পারলে বহু যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে ফাইন করা হয়। এরপরই আরপিএফের সাথে কথা-কাটাকাটি শুরু হয় সাধারণ যাত্রীদের। এরপর রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় গোটা লিলুয়া স্টেশন চত্ত্বর। ঘটনায় রেলের আধিকারিকদের অভিযোগ, এদিন রাগের বশে যাত্রীরা স্টেশন মাস্টারের অফিসের সামনে ভাঙচুর চালায়। এমনকি তারা দাবি করেন, হয় তাঁদের স্পেশ্যাল ট্রেনে উঠতে দিতে হবে নইলে ইতিমধ্যেই লোকাল ট্রেন পরিষেবা চালু করতে হবে। এদিকে ঘটনা ক্রমশ হাতের বাইরে চলে যায়। রেল লাইনের উপর বসে পড়ে যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র‌্যাফ নামে। এরপর স্টেশন ছেড়ে চলে যাম বিক্ষুব্ধ জনতা।

অন্যদিকে, শুধুমাত্র লিলুয়া স্টেশন নয়। একই সাথে স্পেশ্যাল ট্রেনে উঠতে চেয়ে সোমবার হুগলির চুঁচুড়া স্টেশনেও বিক্ষোভ দেখান বহু যাত্রী। শুধু তাই নয়, এদিন সকাল থেকে রেললাইনে গাছের ডাল, স্লিপার, লোহার বিম ফেলে চলে অবরোধ। ঘটনায় যাত্রীদের তাঁদের অভিযোগ, “স্টেশনে টিকিট কাউন্টারগুলি খোলা রয়েছে। টিকিট কেটেই ট্রেনে উঠেছি। তাও রেলপুলিশ ট্রেন থেকে নামিয়ে দিচ্ছে।”
কিন্তু এদিকে রবিবার পান্ডুয়া স্টেশনে সাধারণ যাত্রীদের ট্রেনে ওঠা নিয়ে বিক্ষোভের পর অবরোধ শেষে বিক্ষোভকারীরা আরপিএফের কাছে একটি চিঠি জমা দিয়েছিলেন। সেটিরই প্রতলিপি নিয়ে সোমবার বহু যাত্রী পাণ্ডুয়া স্টেশন থেকে বিনা বাধায় স্টাফ স্পেশ্যাল ট্রেনে ওঠেন সাধারণ যাত্রীরা।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…