নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের মোহনপুরের বাসিন্দা পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউত কলকাতার অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে ভর্তি হতে হয় এরপর পরিবারের লোকেরা তাঁকে বাড়ি নিয়ে যান। অনশনে অসুস্থ হয়েছিলেন বলেই বাইক থেকে পড়ে মারা যান তিনি। এমনটাই দাবি করেছেন আন্দোলনরত পার্শ্ব শিক্ষক মঞ্চ। পাশাপশি অনশনরত অবস্থায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন এক জন। আশঙ্কাজনক অবস্থায় তিনি এনআরএসে ভর্তি। আর এসব ইস্যুকে সামনে রেখেই শুক্রবার কালাদিবসের ডাক দিয়েছে আন্দোলনকারীদের সংগঠন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে দাবি করা হয়েছে রেবতী রাউতের মৃত্যু, তাপস বরের ব্রেন স্ট্রোক ছাড়াও অন্তত ৬ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে । রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন শিক্ষক ও কর্মী সংগঠন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের দক্ষিণ বোড়াই প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন পার্শ্বশিক্ষিকা রেবতী রাউত। সমকাজে সমবেতন এবং এ পূর্ণ শিক্ষকের মর্যাদা দেওয়া-সহ মোট ৪ দফা দাবি নিয়ে পার্শ্বশিক্ষকরা অনশন এবং অবস্থান চালিয়ে যাচ্ছেন সল্টলেকে। গত ১১ নভেম্বর থেকে তাঁদের এই অনশন শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পার্শ্বশিক্ষকরা আন্দোলনস্থলে আসছেন। কেউ অবস্থানে যোগ দিচ্ছেন, কেউ অনশন করছেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রেবতী রাউত ১৪ নভেম্বর থেকে অনশন শুরু করেছিলেন। এর পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাঁকে বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায়, সেখান থেকে পাঠানো হয় এনআরএসে। সামান্য সুস্থ হওয়ার পরে তাঁকে বাড়ি নিয়ে গিয়েছিলেন পরিজনরা। সেখানেই রেবতী রাউতের মৃত্যু হয়েছে। আন্দোলনকারীদের দাবি, অনশনজনিত অসুস্থতা থেকেই রেবতীর মৃত্যু হয়েছে। তবে, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, একটি বাইক দুর্ঘটনায় রেবতী রাউত মারা গিয়েছেন। ময়নাতদন্তের রিপোর্ট এখনও মেলেনি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোটা পরিস্থিতির প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক শিবিরে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বিবৃতি প্রকাশ করে বলেছেন, ‘‘অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ হারাতে হল রেবতী রাউতকে। অসুস্থ হয়ে পড়ছেন অন্য শিক্ষকরা। অথচ রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। আরও এক বার প্রমাণিত হল, সমাজ গড়ার কারিগর যাঁরা, তাঁরা আজ এই পশ্চিমবঙ্গে চরম ভাবে অবহেলিত, লাঞ্ছিত।’’
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপির সরকারি কর্মী সংগঠন কর্মচারী পরিষদও তীব্র আক্রমণ করেছে রাজ্য সরকারকে। পরিষদের রাজ্য আহ্বায়ক দেবাশিস শীল বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে পার্শ্বশিক্ষকদের সঙ্গে এই সরকার বঞ্চনা চালিয়ে যাচ্ছে। আন্দোলনটাও শুরু করতে দিচ্ছিল না। আদালতের দ্বারস্থ হয়ে আন্দোলনের অনুমতি পেতে হল। তার পরেও রাজ্য সরকার নিজের জেদে অটল।’’
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার শোকদিবস পালন করা হবে বলে এ দিন সন্ধ্যায় ঘোষণা করেছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। মোমবাতি জ্বালিয়ে শোক পালনে অংশ নেওয়ার জন্য গোটা রাজ্য থেকে পার্শ্বশিক্ষকদের কলকাতায় আসার আহ্বান জানানো হয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…