ভুটান থেকে শিলিগুড়ি হয়ে বাংলাদেশে পাচারের পথে উদ্ধার প্যাঙ্গোলিন, গ্রেপ্তার ৫ভুটান নাগরিক

নিজস্ব সংবাদদাতা:ভুটান থেকে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার হল একটি প্যাঙোলিন।   বিলুপ্তপ্রায় এই প্রানীকে শিলিগুড়ি মারফৎ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।গোপন সুত্রে খবর পেয়ে বনদপ্তরের উত্তরবঙ স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান তথা

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্ত বুধবার রাতে নাগরাকাটা থেকে প্যাঙোলিন সহ পাঁচ ব্যাক্তিকে গ্রেপ্তার করে।জেরায় ধৃতরা স্বীকার করেছে তারা ভূটানের জঙ্গল  থেকে ধরে।বাংলা দেশে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ি  নিয়ে যাওয়া হচ্ছিল।দাম ঠিক হয়েছিল ৬ লক্ষ টাকা।

জানা গেছে ধৃতরা প্রত্যেকেই ভূটানের নাগরিক এবং এরা আন্তর্জাতিক চোরাচালানের সঙ্গে যুক্ত। এই ধরনের একটি চক্র এলাকায় সক্রিয় জানার পর থেকেই বনদপ্তরের পক্ষ থেকে দক্ষিন দিনাজপুর সহ বিভিন্ন এলাকায় রেইকি করে আসার সাথে সাথে সোর্স তৈরি করে বনদপ্তর ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সোর্স মারফৎই বনদপ্তর খবর পায় যে নাগরাকাটা হয়ে নিয়ে যাওয়া হবে প্যাঙ্গোলিনটিকে। সেই মত নাগরাকাটায় পৌঁছে যান আধিকারিকরা। এরপরই তল্লাশি অভিযানে ভুটানের নম্বর যুক্ত একটি গাড়ি আটক করে তল্লাশি চালাতেই বিস্কুটের কার্টুনের মধ্যে রাখা প্যাঙ্গোলিনটিকে পাওয়া যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তদন্তের স্বার্থে গ্রেপ্তার হওয়া লোকদের নাম বলতে চায় নি স্পেশাল টাস্ক ফোর্স। বিষয়টি ইতোমধ্যেই ভারতে অবস্থিত ভুটান দুতাবাসকে জানানো হয়েছে । বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি  আদালতে তোলা হয়েছে। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে । 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…