২০২১য়ে বিধানসভার সব আসনেই প্রার্থী দেবেন ওয়াইসির দল, চাপের মুখে তৃনমূল

             
নিজস্ব সংবাদদাতা: ”মমতা ব্যানার্জী মুসলিমদের জন্য কিছুই করেননি। উন্নয়ন সূচকের নিরিখে বাংলার মুসলমানরা পিছিয়ে। আমারই একমাত্র বাংলার মুসলিম সমাজের জন্য লড়াই করব।” তৃণমূলের দুশ্চিন্তার কারন ঘটিয়ে এমনটাই ঘোষনা করলেন ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন’  বা এআইএমআইএম য়ের সর্বাধিনায়ক আসাউদ্দিন ওয়াইসি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংবাদ মাধ্যমকে ওয়াইসি আরও জানিয়েছেন,  ২০২১-এর ভোটে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছে এআইএমআইএম। এআইএমআইএম-র মুখপাত্র তথা দলের তরফে বাংলার সংগঠনের দায়িত্বপ্রাপ্ত অসিফ ওয়াকার বলেন, ‘পশ্চিমবঙ্গের সব গ্রামেই আমাদের দলের অস্তিত্ব রয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটে আমরা লড়াই করব। এই প্রথমবারের জন্য সব আসনেই প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা রয়েছে আমাদের।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বাংলায় এআইএমআইএম-র সংগঠন বিস্তার নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  সোমবার কোচবিহারে তৃণমূলের একটি কর্মিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজনীতিতে হিন্দু চরমপন্থার মতোই সংখ্যালঘুদের মধ্যেও চরমপন্থা প্রকাশ পাচ্ছে। বিজেপির কাছে ওরা টাকা নেয়। ওই গোষ্ঠীর নেতারা উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় মিটিং করেছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে। এদের কথায় কান দেবেন না।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তারই জবাব দিতে গিয়ে  আসাউদ্দিন ওয়াইসি মঙ্গলবার আসাউদ্দিন ওয়াইসি টুইটে জানান, ”এআইএমআইএম বাংলায় পোক্ত হচ্ছে। আমাকে নিশানা করে আপনি বাংলার মুসলমানদের এই বার্তাই দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় ও হতাশা ভুগছেন।” এরপরই তিনি বলেন , ”বাংলার সংখ্যালঘুদের যে উন্নয়ন হয়নি, তা উন্নয় সূচকের নিরিখেই স্পষ্ট।” ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নিশ্চিতভাবেই ২০২১য়ে বড় চ্যালেঞ্জের মুখে তৃনমূল। বর্তমানে  রাজ্যে মুসলমানদের ভোটের সিংহভাগই যায় তৃণমূলের ঝুলিতে। তবে, এআইএমআইএম বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দিলে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে তৃণমূলের আধিপত্য কতদূর অটুট থাকবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওয়াইসি মমতাকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন , ”কীভাবে বাংলায় ১৮টি আসন পেল বিজেপি?” বাংলায় কোনও সরকারই সংখ্যালঘু মুসলমানদের স্বার্থের দিকে নজর দেয়নি বলেও অভিযোগ এআইএমআইএম-এর মুখপাত্র অসিফ ওয়াকারের। তাঁর কথায়, ‘আমরাই একমাত্র মুসলমানদের আধিকারের জন্য লড়াই করব।’ ওয়াকারের দাবি, তাঁদের দল বাংলায় তৃণমূলস্তরে দ্রুত পোক্ত সংগঠন গড়ে তুলছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গত মাসেই বাংলা বিহার সীমানায় অবস্থিত কিষানগঞ্জ উপনির্বাচনে জয় পেয়েছে এই দলের প্রার্থী। এরপরই বাংলায় সংগঠন বিস্তারে আরও জোর দিয়েছে ওয়াইসির দল।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…