নিজস্ব সংবাদদাতা: একটি অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পথে চলন্ত বাসে উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার সংযোগ ঘটে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৯জনের। জখম হয়েছেন আরও ২২জন যাত্রী। রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার গোলানথারা কাছে অবস্থিত মেলাপাটারু এলাকায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের একজনের আর্শীবাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তাই একটি বেসরকারি বাস ভাড়া করে তেলগু সম্প্রদায়ের ৫০ জন মানুষ তাকালাপাদু এলাকা থেকে তিকালাদায় যাচ্ছিলেন। মেলাপাটারু এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা রাস্তার ওপরে থাকা হাইটেনশনের তারে ঠেকে যায় বাসটির ওপরের অংশ। এর ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় পাঁচজন যাত্রীর। গুরুতর জখম হন আরও ২২ জন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে আসেন স্থানীয়রা। তারপর জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাইটেনশেন লাইন থেকে বিদ্যুৎ সংযোগও ছিন্ন করা হয়। পরে হাসপাতালে ভরতি থাকাকালীন আরও ৪ জনের মৃত্যু হয়। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সড়ক কর্তৃপক্ষ ও বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার ফলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এপ্রসঙ্গে বেহরামপুরের পুলিশ সুপার পিনাকী মিশ্র জানান, মর্মান্তিক এই দুর্ঘটনার কথা শোনার পরেই প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে গিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরকে নিয়ে রবিবার দুপুরে একটি পর্যালোচনা বৈঠকও করা হয়েছে। পুলিশের তরফে একটি মামলা দায়ের করার পাশাপাশি তদন্তও শুরু হয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…