প্রায় সাড়ে তিনশ ওড়িশাবাসী কৃষক অথবা কৃষক আন্দোলনের নেতৃত্ব চলেছেন দিল্লির পথে। শুক্রবার মধ্যরাতে সেই দলটি খড়্গপুর শহর ৬০ নম্বর জাতীয় সড়কে এসে পৌঁছানোর পরই তাঁদের জাতীয় সড়ক লাগোয়া গুরুদুয়ারায় নিয়ে এসেছিলেন খড়গপুর শহরের মানুষ। রাতে তাঁদের খাবার ইত্যাদি প্রদানের পর বিশ্রামের ব্যবস্থা করা হয়। গুরুদুয়ারা কমিটির সদস্যদের পাশাপাশি তাঁদের অভ্যর্থনা জানান বিভিন্ন সংগঠন। কয়েক জনের হাতে তুলে দেওয়া হয় শীতের কম্বল। খড়গপুর শহরের বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাক্তিগত ভাবে এই ঐতিহাসিক কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অর্থও তুলে দেন।
খড়গপুর শহরের বাংলাভাষী মানুষদের পাশাপাশি পাঞ্জাবি, তেলেগু, ওড়িশা ভাষাভাষি মানুষেরাও হাজির হয়েছিলেন এই সম্বর্ধনা সভায়। খড়গপুর শহরবাসীদের এই খাতির তাঁদের চলার পথকে আরও প্রাঞ্জল করে দিল বলে জানিয়েছেন ওড়িশার আন্দোলনকারীরা। তাঁরা বলেন, ‘আমরা অভিভূত খড়গপুরবাসীর এই ভূমিকায়। খড়গপুর যে আক্ষরিক অর্থে মিনি ভারত তা আমরা আগেও শুনেছি। আজ আমরা তা হাতে কলমে দেখতে পেলাম। খড়গপুর বাসীকে আমরা। এই আতিথেয়তা আমরা কোনও দিন ভুলতে পারবনা। এরপরই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যায় ওড়িশা থেকে আগত দলটি।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…