টেক ডেস্ক: UIDAI চালু করল পলিভিনাইল ক্লোরাইড কার্ডের আকারে (PVC) আধার কার্ড । এবার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা PAN কার্ডের মতো মানি ব্যাগে বহন করা যাবে PVC আধার কার্ড। এই কার্ডে থাকছে নিরাপত্তার অত্যাধুনিক সব ফিচার। মাত্র ৫০ টাকার বিনিময়ে ভারতে বসবাসকারী নাগরিকরা এই কার্ড পেয়ে যাবেন। আর পরিবারের যে কোনও এক সদস্যের মোবাইল নম্বরের মাধ্যমে অনলাইনে গোটা পরিবারের জন্য আধার PVC কার্ড অর্ডার করতে পারবেন। সম্প্রতি UIDAI এই তথ্য জানিয়েছে ট্যুইটারে।
https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint to order now এই লিংকের মাধ্যমে আধার PVC কার্ডের আবেদন করতে হবে।
PVC আধার কার্ড-এর জন্য আবেদনের পদ্ধতি:
https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint এই লিংকে যান।
আধার নম্বর বা ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর বা EID দিন।
সিকিউরিটি ফিচার-সহ আধার কার্ড দেখা যাবে।
OTP তে ক্লিক করুন। রেজিষ্টার্ড মোবাইল নম্বর বা বিকল্প মোবাইল নম্বর আসা OTP-র মাধ্যমে আধার কার্ড অর্ডার করতে হবে। রেজিষ্টার্ড মোবাইল নম্বরে আধার কার্ড দেখা যাবে।
টাইম বেসড ওয়ান টাইম পাসওয়ার্ড (TOTP) ও ব্যবহার করা যেতে পারে m-Aadhaar Application -এর মাধ্যমে।
OTP সাবমিট করার পর ফি দিতে হবে। এরপর PVC আধার কার্ড অর্ডার করা যাবে।
তাহলে আর দেরি কেন, এখনই এক ক্লিকে ঘরে বসেই এই কার্ড অর্ডার করে নিন। চাইলে কোন ক্যাফেতে গিয়েও করে নিতে পারেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…