ওয়েব ডেস্ক : মঙ্গলবারের পর বুধবারও ফের সোনার দামে ভারী পতন। এই নিয়ে পর পর চার দিন নিম্নমুখী সোনার বাজারদর।
বুধবার এমসিএক্স সূচকে ০.২০% পতনের ফলে প্রতি ১০ গ্রামে সোনার দাম হয়েছে ৪৬,৪৭০ টাকা। একই সঙ্গে ০.৫১% পড়েছে রুপোর দর। বুধবার বাজারে প্রতি কেজি রুপোর দাম হয়েছে ৪৮,৮৩০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, ডলারের তুলনায় টাকার দাম কিছুটা ঊর্ধমুখী হওয়ায় তার জেরে ঘরোয়া বাজারে সোনার দাম কমছে। ভারতে সোনার মূল্যের মধ্যে ধরা থাকে ১২.৫% আমদানি শুল্ক এবং ৩% জিএসটি।
কোটাক সিকিউরিটিস সংস্থার মতে, এদিকে একাধিক দেশ ইতিমধ্যেই লকডাউন কাটিয়ে অর্থনীতি চাঙ্গা করতে উদ্দ্যোগী হয়েছে। অন্যদিকে, সাম্প্রতিককালে আমেরিকা ও চিনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের বেশ খানিকটা অবনতি হয়েছে। এর জেরে কিছুটা চিন্তিত বাজার।
অন্যদিকে, দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার বিশ্বের বৃহত্তম স্বর্ণ ভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এসপিডিআর গোল্ড ট্রাস্ট- এর মজুতে ০.১% বৃদ্ধি দেখা গিয়েছে। যার ফলে ট্রাস্টের মোট মজুত সোনার পরিমাণ দাঁড়িয়েছে ১,১২৯.২৮ টন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…