নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: শিক্ষক দিবসের আগের দিন, শিক্ষকের হাতে অভিনব উপহার তুলে দিলো ছাত্রীরা। রাত পোহালেই শিক্ষক দিবস। করোনা আবহে স্কুল কলেজ বন্ধ। আনলক ফেজ শুরু হবার পরে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গৃহশিক্ষকতা।পূর্ব মেদিনীপুরের মেছেদার যুবক শুভ্রজ্যোতি মুখার্জি সপ্তাহে দুদিন মেদিনীপুর শহরের কয়েকজনকে গণিত পড়াতে আসেন। বর্তমান সময় সপ্তাহে একদিন সরাসরি পড়াতে আসেন আর একদিন অনলাইনে ক্লাস করেন। স্বাভাবিক অবস্থায় ট্রেনে যাতায়াত করলেও, এখন করোনা আবহে তিনি নিজের স্কুটিতেই মেদিনীপুরে আসেন।
শুক্রবার সকালেও পড়াতে এসেছিলেন মেদিনীপুরের সুজাগঞ্জে। এদিন পড়ার শেষে নিজেদের বন্ধুদের মধ্যে পূর্ব পরিকল্পনা মতো তাঁর চার ছাত্রী সম্প্রীতি খাঁড়া,কাশিস সাউ,স্নেহা মাল,প্রত্যাশা দাসেরা শুভ্রজ্যোতি বাবুর হাতে বর্তমান করোনা আবহে খুব প্রয়োজনীয় দুটি জিনিস পালস্ অক্সিমিটার ও পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার শিক্ষক দিবসের উপহার হিসেবে তুলে দেয়।এই চারজন মেদিনীপুরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ গার্লস ও সারদা বিদ্যামন্দিরের অষ্টম শ্রেণীর ছাত্রী।এই ধরনের উপহার পেয়ে খুশি শুভ্রজ্যোতি বাবু। আর শিক্ষকের হাতে করোনা সচেতনতার বার্তা বিষয়ক উপহার তুলে দিতে পেরে খুশি সম্প্রীতি-কাশিস-স্নেহা-প্রত্যাশারা। নিজের কন্যা ও তার বান্ধবীদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সম্প্রীতির বাবা, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…