Categories: এখন খবর

শীত থেকে রেহাই পেতে আগুনে আশ্রয়, আগুনই কেড়ে নিল বৃদ্ধার প্রান

নিজস্ব সংবাদদাতা: শীত কমে আসলেও বৃদ্ধ বৃদ্ধার কাছে এখনও তা অসহনীয় বিশেষ করে ভোর ও রাতের বেলায়। তাই শীতের হাত থেকে রেহাই পেতে আগুনের কাছে আশ্রয় নিয়েছিলেন বৃদ্ধা কিন্তু সেই আগুনই কেড়ে নিল তাঁর প্রান।  উত্তর ২৪ পরগনার দেগঙ্গার আমিনপুর কলোনি পাড়া এলাকায়। বছর সাতাত্তরের মৃতা গীতারানি করের এই মর্মান্তিক পরিনতি হল শুক্রবার রাতে।  প্রতিবেশিরা জানিয়েছেন, ওই এলাকার দীর্ঘদিনের বাসিন্দা গীতা রাতে একাই বাড়িতে ছিলেন। রাতে হঠাৎ তাঁর চিৎকার শুনতে পেয়ে বাড়িতে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কিন্ত শেষ অবধি বাঁচানো  নিহতের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বৃদ্ধার মৃত্যুতে শোকে পাথর তাঁর পরিজন এবং প্রতিবেশীরা ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক প্রতিবেশী জানালেন, অসাবধানতা বশতঃ শাড়িতে আগুন লেগে যায় ওই বৃদ্ধা। । চিৎকার করতে থাকেন। তবে শীতের রাতে প্রতিবেশীদের কানে সেই আওয়াজ পৌঁছতে বেশ সময় লাগে। বেশ কিছুক্ষণ পর প্রতিবেশী এবং তাঁর পরিজনেরা ঘটনাস্থলে দৌঁড়ে আসেন। জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। তবে ততক্ষণে শরীরের অধিকাংশই পুড়ে যায় তাঁর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তড়িঘড়ি ওই বৃদ্ধাকে উদ্ধার করে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর শরীরে নব্বই শতাংশ পুড়ে গিয়েছে। তাঁর অবস্থার আরও অবনতি হতে থাকে। গভীর রাতে চিকিৎসকরা ওই বৃদ্ধাকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানান। সেই অনুযায়ী পরিজনেরা ভোর রাতে তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করেন। তবে কলকাতায় নিয়ে আসার পথেই মারা যান বৃদ্ধা।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…