Categories: রবিয়াণী

অমিতাভ বিশ্বাসের দুটি কবিতা

✍️কলমে: অমিতাভ বিশ্বাস

বিষাদ লেখ–১

এই বিষম প্যানডেমিক আবহে
বারবার মনে হয় ক্রুদ্ধ পৃথিবী
যেন ফেরত নিতে এসেছে তার
ক্ষয়ে যাওয়া হাড়ের কাঠামো

দ্বারে দ্বারে অস্থির কড়া নাড়ছে কেউ
রাশিরাশি কণাকণা জীবানু ছড়িয়ে
বিনিময়ে পরম আদরের ধন পথিক
জীবন, ঝুলি হাতে ভিক্ষে চাইছে

কাকতাড়ুয়াহীন যাপনের মাঠে
হাওয়ামোরগটির কাছে অসমাপ্ত কবিতার
রক্তশূণ্য ফ্যাকাসে পাণ্ডুলিপি গচ্ছিত রাখছি

দূরে- বহু আলোকবর্ষ দূরে চৈতন্যের গভীরে
বরফমাখা পাহাড়ে অজানা উচ্চাঙ্গ অস্ত্র হাতে
একদল এ্যলিয়েন ম্যামেথ শিকার করতে এসেছে…

বিষাদ লেখ -২

অধুনা বাকস্বাধীনতা খোলামকুচির মতো ভঙ্গুর
মুক্তচিন্তা, বহুত্ববাদ পিঞ্জরে আটকে থাকা পাখি
নিস্প্রতিবাদের কু-ডেকে ট্রেনটা ছুটছে অষ্টপ্রহর
হটর্-হটর্। জানি–মালিকের তনু, শ্রমিকের গতর

নিরন্তর মাথার ভিতর ঘুরপাক খায় কথা
বন্ধু, জানালাগুলো একে একে খুলে যাক
মনোরম স্নিগ্ধ হাওয়ায় —

অস্তিত্বরক্ষার প্রশ্নে ইন্টারনেট বন্ধ করে সমকাল আগে কাকে কাকে নাগরিকত্ব দিচ্ছে তার সুচারু
ডাটাবেস তৈরিতে মগ্ন আকাট বেকার…

অপ্রিয় কথাগুলো কে বলবে ?
তোষণের বাইরে বেরিয়ে
কথা বলার সাহস নেই ক্ষমতার
বিপদজনক সেন্সরশিপে আটকে রয়েছে কথা ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…