Categories: এখন খবর

গোপীবল্লভপুর, নারায়নগড়, কেশিয়াড়ি সহ দুই জেলার ব্লকে ব্লকে এনআরসি ও ক্যা বিরোধী সভা

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে এন আর সি এবং সিএএ বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে আর  তারই অঙ্গ হিসাবে শনিবার সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন স্থানে অবস্থান বিক্ষোভ হল তৃনমূল কংগ্রেস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার সকাল ১০ টা নাগাদ গোপীবল্লভপুর বাজারের হাতি বাড়ি মোড়ে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মূর্মূ, ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য উজ্জ্বল দত্ত, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সত্যরঞ্জন বারিক, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি লোকেশ কর সহ নয়াগ্ৰাম,গোপীবল্লভপুর ১ এবং ২ নম্বর ব্লকের তৃণমূলের প্রথম সারির নেতারা এবং হাজার দুয়েক কর্মী সমর্থক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অবস্থান এর মাঝে জাতপাত ভেদাভেদ এর বিরুদ্ধে গান পরিবেশন করেন ঝুমুর শিল্পী অমুল্য মাহাত। বিধায়ক দুলাল মুর্মু বলেন- কেন্দ্রের নাগরিকত্ব হরণকারী এন আর সি আইনের বিরুদ্ধে সর্বত্র তৃণমূল দলের গনতান্ত্রিক আন্দোলন চলছে। পরবর্তী কালে দিদির নির্দেশে এন আর সি এবং সি এ এ আইনের বিরুদ্ধে তৃণমূলের আন্দোলন চলবে।

এদিনই  পশ্চিম মেদিনীপুর জেলার প্রত্যেকটি ব্লকেই অনুষ্ঠিত হয়েছে অবস্থান-বিক্ষোভের পাশাপশি মহা মিছিল, বিল কোনভাবেই এরাজ্যে মানা হবে না তা পরিষ্কার করে দিলো তৃণমূল। শনিবার নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বেলদার গান্ধী মূর্তির

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাদদেশে উক্ত কর্মসূচির অংশ হিসাবে একটি ধর্না মঞ্চ করে অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করা হয় ।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, ব্লক সভাপতি মিহির চন্দ ,জেলা নেতা সূর্যকান্ত অট্ট ,ছাত্রনেতা মনোজ দেব সহ অন্যান্যরা ।

কেশিয়াড়িতে এদিন এন আর সি বিরোধী সভার পাশাপশি দলের নতুন ব্লক সভাপতি অশোক রাউৎকে বরন করে নেওয়া হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সভাপতি কে বিভিন্ন গ্রামপঞ্চায়েত  প্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ ও ব্লক ও  অঞ্চল সভাপতিরা পুষ্পস্তবক দিয়ে সম্মানিত ও সমর্থন জানালেন।
কয়েক হাজার তৃনমূল সমথক আজ উপস্থিত হন কেশিয়াড়ীর বাসস্ট্যান্ডে। এদিন ধর্না অবস্থান সমাবেশ পরিচালনা করেন বিধায়ক  পরেশ মুর্মু। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…