Categories: এখন খবর

গোপীবল্লভপুরে নো-এন.আর.সি মিছিল তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি এবং স্থানীয় ভাবে দলের বিরুদ্ধে বিজেপির কুৎসা এবং অপপ্রচারের আভিযোগ তুলে মঙ্গলবার  গোপীবল্লভপুর বাজারে তৃণমূল দল করল মহা মিছিল। বর্তমান কেন্দ্র সরকারের এন আর সি  রাজ্যের তৃণমূল সরকারের একটি বিজেপি বিরোধীতার জনপ্রিয় ইসু ।আর সেই ইসুটিতে আজ মিছিলের মাধ্যমে গোপীবল্লভপুরে সান দিল তৃনমূল দল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এছাড়াও পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যখন আকাশছোঁয়া মানুষ যখন জেরবার ঠিক সেই সময়টাকেই বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে লেগে পড়লো গোপীবল্লভপুর তৃনমূল।আজ মঙ্গলবার বিকাল তিনটার সময় গোপীবল্লভপুর বাজারে মিছিল শুরু হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রায় হাজার তিনেক লোকের এই মিছিলে পুরোভাগে ছিলেন গোপীপল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শঙ্কর হাঁসদা, টিএমসিপি র ঝাড়গ্রাম জেলা সভাপতি সত্যরঞ্জন বারিক। এছাড়াও ছিলেন লোকেশ কর, উজ্জ্বল দত্ত এর মতো জেলা তৃণমূলের নেতারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মিছিল শেষে গোপীবল্লভপু্রের হাতি বাড়ি মোড়ে একটি সভা হয় সভায় বক্তব্য রাখেন সত্যরঞ্জন বারিক। বক্তব্যের আগাগোড়া তিনি বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। তিনি গোপীবল্লভপুর এলাকায় দলের বিরুদ্ধে বিজেপির অপপ্রচার এর সম্পর্কে মানুষকে সচেতন থাকতে বলেন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…