এখন খবর

এবার গুগল স্টোরেজ ব্যবহার করতে গেলে আপনাকে দিতে হবে টাকা

টেক ডেস্ক: বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা স্মার্টফোনের উপর নির্ভরশীল। আট থেকে আশি কমবেশি প্রত্যেকেই স্মার্টফোনের সঙ্গে সড়গড়। করোনা ভাইরাসের ফলে দেশের বিভিন্ন জেলায় লকডাউনে সকলেই ঘরবন্দি, ফলে যোগাযোগের উপায় বলতে স্মার্টফোন। একইভাবে অধিকাংশ অফিসই এখন ওয়ার্ক-ফ্রম-হোম চালু করে দিয়েছে। ফলে অফিসের কাজেও মোবাইল আবশ্যক।

আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি; এই মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রায় প্রত্যেকেই গুগল স্টোরেজের ব্যবহার করে থাকেন। কারণ, ফোন থেকে যে কোনও ছবি মুছে ফেললেও তা থেকে যেত গুগল স্টোরেজে। ফলে সহজেই বহু পুরনো জিনিস পাওয়া যেত হাতের মুঠোয়। কিন্তু এরজন্য এক পয়সাও খরচ করতে হত না।

এবার গুগল স্টোরেজ ব্যবহার করতে গুনতে হবে টাকা। সম্প্রতি বিষয়টি জানানো হয়েছে সংস্থার তরফে। সংস্থার তরফে জানানো হয়েছে, গুগুল স্টোরেজ ব্যবহার করতে এবার টাকা দিতে হবে।

তবে আপনাকে ১৫ জিবি পর্যন্ত কোনও টাকা লাগবে না। অর্থাৎ ১৫ জিবি পর্যন্ত ছবি ও ভিডিও রাখতে এখনও কোনও টাকা খরচ করতে হবে না। তবে তার বেশি ব্যবহারের ক্ষেত্রে মাসে গুনতে হবে ১৪৬ টাকা। সারাবছরের জন্য ১৪৬৪ টাকা। তবে পুরনো ছবি বা ভিডিওর জন্য নতুন করে টাকা দিতে হবে না।

Share
Published by
Tags: Tek desk

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…