এখন খবর

এখন পোস্ট অফিসের মাধ্যমেও আবেদন করা যাবে প্যান কার্ডের

নিউজ ডেস্ক: বর্তমান সময়ে প্যান কার্ড এখন একটি বৈধ আইডি প্রুফ হয়ে দাঁড়িয়েছে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আইটিআর ফাইলিংয়ের ক্ষেত্রে। এর বাইরে, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ফিক্সড ডিপোজিট, ব্যাংকে একবারে ৫০,০০০ বা তার বেশি নগদ টাকা জমা দেওয়া, বিদেশ ভ্রমণের জন্য বিমানের টিকিট বুকিং, সম্পত্তি কেনা-বেচা, গাড়ি কেনা বেচা, শেয়ার, বন্ড কেনা এবং ৫০,০০০ টাকার বেশি মিউচুয়াল ফান্ড কেনা, টাকাকে বৈদেশিক মুদ্রায় রূপান্তর করা ইত্যাদি ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজন হয়।

এছাড়া আজকের দিনে শুধুমাত্র আয়কর বা আর্থিক লেনদেনের ক্ষেত্র ছাড়াও প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নিয়মের জটিলতায় বিরক্ত হয়ে অনেকেই প্যান কার্ড আবেদন করতে আগ্রহ বোধ করতেন না নেহাত প্রয়োজন না হলে। তবে এখন আর চিন্তা নেই, এখন প্যান কার্ড তৈরি আরও অনেক সহজ হয়ে গেল। এখন পোস্ট অফিসের মাধ্যমেও আবেদন করা যাবে প্যান কার্ডের জন্য।

ইন্ডিয়া পোস্ট একটি ট্যুইটের মাধ্যমে এই তথ্য দিয়েছে। ইন্ডিয়া পোস্টের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি ট্যুইটে জানানো হয়েছে যে, এখন থেকে পোস্ট অফিসের মাধ্যমে প্যান কার্ড বানানো যাবে। তবে বর্তমানে এই সুবিধাটি সীমিত কয়েকটি পোস্ট অফিসেই সীমাবদ্ধ।

প্রসঙ্গত, ঐ ট্যুইটে প্যান কার্ড তৈরির জন্য মানুষকে উৎসাহিত করে বলা হয়েছে যে, প্যান কার্ডের অনেকগুলি সুবিধা রয়েছে এবং এটি আর্থিক লেনদেনের জন্য বিশেষ প্রয়োজনীয়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…