এনকাউন্টার ওয়ালাদের কটাক্ষ করে নিত্যানন্দ জানাল কেউ আমাকে ছুঁতেও পরবেনা

নিজস্ব সংবাদদাতা: এক নয়, একাধিক ধর্ষনে যুক্ত তিনি। মোদী রাজ্যের নিত্যানন্দ স্বামী।  ছোট ছোট ছেলেমেয়ে ও নাবালিকাদের ধর্ষণ এবং অপহরণ করে আশ্রমে আটকে রাখার মতো অনেকগুলি গুরুতর অপরাধে অভিযুক্ত স্বঘোষিত গডম্যান স্বামী নিত্যানন্দ৷ নানা ভক্তিমূলক ও আধ‌্যাত্মিক টিভি চ‌্যানেলে তাঁকে দেখা যেত জ্ঞান দিতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও সেই চিন্ময়ানন্দ,  আশারাম বাপু এবং বাবা রামরহিমের মতোই একজন ধর্ষকের অভিযোগ তারও বিরুদ্ধে। সেই নিত্যানন্দ জানালেন তাকে ছুঁতেও পরবেনা কেউ । বর্তমানে  দেশ ছেড়ে পালিয়ে এবার আস্ত একটা দ্বীপ কিনে নিজের দেশই তৈরি করে ফেলেন স্বঘোষিত গডম্যান নিত্যানন্দ৷ দেশের নাম ‘কৈলাস’৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নিত্যানন্দর দাবি, এটিই বিশ্বের সবথেকে বড় ও একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু রাষ্ট্র৷ দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর–পশ্চিমে প্রশান্ত মহাসাগরের তীরে রয়েছে ছোট্ট দেশ ইকুয়েডর। ইকুয়েডরের সমুদ্রতীর থেকে কয়েক’শো কিলোমিটার দূরে তিনি একটি দ্বীপ কিনেছেন। সেই দ্বীপেই আশ্রম বানিয়েছেন। ইকুয়েডরের সরকার বলেছে, ওই দ্বীপ তাদের দেশের অংশই নয়। ওটা আন্তর্জাতিক এলাকা। এখানে ইকুয়েডরের হুকুম চলে না।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই অবস্থায় ভারত সরকারের সঙ্গে সরাসরি সংঘাতে গেলেন নিত্যানন্দ। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে স্বঘোষিত গডম্যান তথা ধর্ষণে অভিযুক্ত নিত্যানন্দ বলেছেন, “গ্রেপ্তার করা তো দূরের কথা, আমায় কেউ ছুঁতে পারবে না।” এই হুঁশিয়ারির পর নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক। নিত্যানন্দর পাসপোর্ট বাতিল করা ছাড়া এ বিষয়ে এখনও পর্যন্ত আর কিছুই করতে পারেনি ভারত সরকার। নিত্যানন্দর নতুন রাষ্ট্র তৈরির দাবি নিয়ে প্রশ্ন করা হলে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘‘একটা ওয়েবসাইট তৈরি আর একটা দেশ গঠন কখনওই এক নয়। নিত‌্যানন্দকে দেশে ফেরানোর চেষ্টা করা হচ্ছে।’’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেশ থেকে পালিয়ে নিত্যানন্দ কয়েকজন অনুগামীকে নিয়ে প্রথমে আশ্রয় নিয়েছিলেন ত্রিনিদাদের একটি দ্বীপে। আন্তর্জাতিক মিডিয়ার দাবি অনুযায়ী, আমেরিকার এক বিখ্যাত কূটনীতিবিদের সাহায্যে রাষ্ট্রসংঘে একটি আবেদন জানিয়েছেন নিত্যানন্দ। স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে কৈলাসকে স্বীকৃতি দিতে অনুরোধ করেছেন তিনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধর্মগুরু স্বামী নিত্যানন্দর আসল নাম রাজাশেখরণ৷ তিনি জন্মগতভাবে তামিলনাড়ুর বাসিন্দা৷ ২০০০ সালে শুরুর দিকে ওশো রজনীশের আদলে বেঙ্গালুরুতে একটি আশ্রম খোলেন তিনি ৷ এখান থেকেই তাঁর জনপ্রিয়তার শুরু৷ ২০১০ সালে একজন অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এই স্বঘোষিত গডম্যানের একটি ভিডিও ভাইরাল হয়। ওই অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারও করা হয় নিত্যানন্দকে৷ একাধিকবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে এই ধর্মগুরুর৷

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ধর্ষনের ঘটনায় সাইবারাবাদ পুলিশ এনকাউন্টার করে ৪জনকে গুলি করে মারার পর দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বহু সেলিব্রেটি সমেত অনেকেই এনকাউন্টারে উল্লসিত। পাশাপশি পাল্টা প্রশ্ন ধর্ষক তো এই তথাকথিত গুরু স্বামীরাও। পুলিশের হিম্মত আছে এঁদের এনকাউন্টার করার ? নাকি পুলিশ ধর্ষকেরও স্ট্যাটাস দেখে এনকাউন্টার করে ? যাদের হয়ে কাঁদার লোক কম, যারা লো প্রোফাইল এনকাউন্টার কি শুধুই তাদের বেলায়! তা’ নাহলে নিত্যানন্দ এত বড় কথা বলে কি করে? 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…