এখন খবর

নির্বাচনের সকালে মিলল খুনের খবর, হুগলিতে বিজেপি কর্মীর স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক: তৃতীয় দফার নির্বাচনের সকালে হুগলির গোঘাটে বিজেপি কর্মীর স্ত্রীকে খুনের ঘটনা সামনে এল। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। প্রার্থীর অভিযোগ, এলাকায় রাজনৈতিক হিংসার সম্ভাবনার কথা বার বার প্রশাসনকে জানালেও কাজ হয়নি।

বিজেপির অভিযোগ, সোমবার রাতে গোঘাটের খুশিগঞ্জে বিজেপি কর্মীকে মারধর করতে আসে একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। স্বামীকে মারধর করতে দেখে ছুটে যান স্ত্রী। তখন তাকে বেধড়ক মারধর করে দুষ্কৃতিরা বলে অভিযোগ। সেই মারেই মৃত্যু হয় মহিলার।

খবর পেয়ে সকালে সেখানে পৌঁছন বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। পুলিশ দেহ উদ্ধারে গেলে প্রথমে বিক্ষোভ হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ হাসপাতালে পাঠানো হয়।

বিশ্বনাথের অভিযোগ, বাঁকুড়া ও মেদিনীপুরের সীমান্ত লাগোয়া ওই এলাকায় গত কয়েকদিন ধরে অন্য জেলা থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা সন্ত্রাস চালাচ্ছিল। সেকথা প্রশাসনকে জানিয়েও পদক্ষেপ নেয়নি প্রশাসন। তৃণমূল প্রার্থী মানস মজুমদারের নেতৃত্বে সোমবার রাতে তারাই বিজেপি সমর্থকের বাড়িতে হামলা চালায়। বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় বিজেপি সমর্থকের ছেলেকে বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে তৃণমূল প্রার্থী মানস মজুমদার জানান, তৃণমুলের ওপর জোর করে দায় চাপানো হচ্ছে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক হয়েছে ৩ জন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…