Categories: এখন খবর

ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর হাতে আধুনিক জলযান, আগামী ৫বছরে ২০০ নৌ যান যুক্ত হবে বাহিনীতে

 নিজস্ব সংবাদদাতা: বিশ্বের চতুর্থ বৃহত্তম উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্ট গার্ডের হাতে এল অত্যাধুনিক জলযান অমৃত কৌর। স্বাধীনতা সংগ্রামের অনন্যা সেনানি তথা লবণ সত্যাগ্রহ আন্দোলনের প্রথিতযশা নারী পাঞ্জাব নন্দিনীর নামাঙ্কিত এই জলযানটি উপকূল রক্ষীবাহিনীর সদর দপ্তর হলদিয়াতে সংযুক্ত হল বৃহস্পতিবার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই উপলক্ষ্যে হলদিয়ায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত বাহিনীর পশ্চিমবঙ্গ কমান্ডারের ডি.আই.জি এস আর দাস জানালেন, ” ভারতের উপকূলকে আরও সুরক্ষা দিতে এবং মৎসজীবিদের নিরপত্তা নিশ্চিত করতে আগামী ৫বছরে বাহিনীতে ১০০টি বিমান ও ২০০টি আধুনিক জলযান সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।” উল্লেখ্য এই সংখ্যাটি বর্তমানে ৬২ ও ১৪৬। 

৪৯ মিটার দৈর্ঘ্য ও ৩০৮ টন ওজন পরিবহনে সমর্থ্য নৌযান অমৃত কৌর এই সময়ের সর্বাধুনিক এমন জলযান যা সমুদ্রের ওপর দিয়ে ৬০কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এবং প্রয়োজনে রণতরীর মত লড়াই করতেও পারে। আধুনিক প্রযুক্তি ও উন্নত যোগাযোগ ব্যবস্থা সমন্বিত এই জলযানটি বানিয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স ও ইঞ্জিনিয়ার সংস্থা। সমুদ্রে নজরদারি ও প্রহরার পাশাপাশি জলদস্যুদের মোকাবিলায় দক্ষ করে গড়ে তোলা এই জলযান বিপদে পড়া ভারতীয় মৎসজীবিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা দেওয়ার মত পরিকাঠামো নিয়ে তৈরি হয়েছে।   

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…