এখন খবর

সাবধান! আপনার ব্যাঙ্কের খাতা ফাঁকা করতে এখন আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করছে হ্যাকাররা, কী ভাবে বাঁচবেন জেনে নিন

টেক ডেস্ক: ইন্টারনেটের সহজলভ্যতা একদিকে যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত চাহিদার ঘাটতি পূরণ করে দেয়, অনেক কিছু সহজেই হাতের মুঠোয় এনে দেয়, ঠিক ততটাই আমাদের হাজার রকম বিপদের মুখেও কিন্তু ঠেলে দিচ্ছে। হ্যাকারদের নিত্য নতুন ফন্দি আর উন্নত প্রযুক্তির যুগলবন্দীতে মানুষের নাভিশ্বাস উঠছে।

সম্প্রতি এমনই একটি উন্নত পদ্ধতিকে হাতিয়ার করে বিশ্বব্যাপী সাইবার সুরক্ষা সংস্থা পালো অল্টো একটি নতুন ভাইরাস তথা ম্যালওয়ার আবিষ্কার করেছে, যে ম্যালওয়ার খুব সহজে হ্যাক করে নিতে পারে গুগল ক্রোমে সংরক্ষিত ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড। এছাড়া অ্যাক্সেস করতে পারে সেভ থাকা ক্রেডিট কার্ডের তথ্যও। এছাড়া ম্যাকের ব্যাক আপ নিলে আইফোনের টেক্সট পর্যন্ত হ্যাক করতে পারে এই ভাইরাস। পালো নেটওয়ার্কের একজন আধিকারিক জানিয়েছেন, এই ভাইরাসের নাম কুকীমাইনর। এই ভাইরাস সহজেই চুরি করতে পারে ক্রিপ্টো কারেন্সির সাথে যুক্ত তথ্য এবং গ্রাহকের ভিজিট করা ওয়ালেটের তথ্য।

এই ভাইরাস ক্রোমে সেভ হওয়া পাসওয়ার্ড এবং itune Backup এর মাধ্যমে খুব সহজে Iphone- এর সিকিউরিটি ভেঙে টেক্সট ম্যাসেজগুলি চুরি করতে পারে। অধ্যায়নকর্তাদের মতে,”কোনও ধরণের আগের হামলার ওপর ভিত্তি করে, চুরি করা লগ ইন তথ্য ব্যবহার করে আপনার তথ্য তথা টাকাও তুলে নিতে পারে।

যদি কোনও ফ্রড ব্যক্তি এই ভাইরাস ব্যবহার করে থাকেন এবং তথ্য গ্রহণের পরে সে যদি তা ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে সক্ষম হয়ে যান তবে, খুব সহজে সে আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে আপনার ওয়ালেট এর কন্ট্রোল।

তবে, এই ভাইরাস সহজে নিজে থেকে কিছু অ্যাক্সেস করতে পারেনা। ভুল বসত কোনও সাইট থেকে কিছু ডাউনলোড করার সময় এই ভাইরাস চলে আসতে পারে আপনার কম্পিউটার অথবা ফোনে। সেখানেই আপনাকে বলা হবে Accept করতে। Accept করার সাথে সাথে নিজের কাজ শুরু করে দেবে এই ম্যালওয়ার।

তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করতে গেলে সজাগ থাকা দরকার সকলেরই। কারণ আপনার ছোট্ট একাটা ভুল বা সামান্য অসাবধানতা আপনার বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…