এখন খবর

ভারতে লঞ্চ হল Samsung Galaxy M12

টেক ডেস্ক: শেষে ভারতে লঞ্চ হল Samsung Galaxy M12। বাজেট রেঞ্জে আসা এই ফোনে ৮ এনএম এক্সিনস ৮৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

তাদের জন্য স্যামসাং গ্যালাক্সি এম১২ আদর্শ যারা শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন খোঁজ করছেন। কারণ ফোনটি ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। এছাড়াও এই ফোনে পাবেন ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ইনফিনিটি ভি ডিসপ্লে।

প্রসঙ্গত,গত ফেব্রুয়ারিতে Samsung Galaxy M12 ভিয়েতনামে লঞ্চ হয়েছিল।
স্যামসাং গ্যালাক্সি ভারতে ১০,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের।

এছাড়াও ফোনটি ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের বিকল্পে কেনা যাবে। যার দাম ১৩,৪৯৯ টাকা। ফোনটি তিনটি কালারে এসেছে- অ্যাট্রাক্টিভ ব্ল্যাক, এলিগেন্ট ব্লু, ট্রেন্ডি এমেরাল্ড গ্রীন। আগামী ১৮ মার্চ Amazon, Samsung.com সহ রিটেল স্টোর থেকে ফোনটির বিক্রি শুরু হবে। লঞ্চ অফার হিসাবে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের ১,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে।

Samsung Galaxy M12 এর স্পেসিফিকেশন:-

ডুয়েল সিমের স্যামসাং গ্যালাক্সি এম১২ ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) টিএফটি এলসিডি। এর আসপেক্ট রেশিও ২০:৯, রিফ্রেশ রেট ৯০ হার্টজ। আবার ডিসপ্লে ডিজাইন ইনফিনিটি ভি, যার মধ্যে এফ/২.০ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল অবস্থিত। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনস ৮৫০ প্রসেসর। সাথে আছে Mali G76 জিপিইউ। আবার ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফোনটির ক্যামেরা:-

Samsung Galaxy M12 ফোনের পিছনে চারটি ক্যামেরা আছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল সেন্সর (এফ/২.০)। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৫ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪)। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক উপলব্ধ। অ্যান্ড্রয়েড ১১ বেসড এই ফোনটি One UI সিস্টেমে চলবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৫৮ ঘন্টা টকটাইম অফার করবে বলে কোম্পানি দাবি করেছে। এই ফোনে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এই ফোনে আছে ইউএসবি টাইপ সি পোর্ট। কানেক্টিভিটির জন্য এতে পাওয়া আছে 4G LTE, ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিপিএস/ এ-জিপিএস, এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…