এখন খবর

করোনা মোকাবেলায় জলপাইগুড়িতে নয়া উদ্যোগ জেলা প্রশাসনের,কাজে লাগানো হবে শিক্ষকদের

নিউজ ডেস্ক: জলপাইগুড়ি জেলায় করোনা মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে বিশেষ কন্ট্রোলরুম শুরু করলো জলপাইগুড়ি জেলা প্রশাসন। জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক মহল।

রাজ্যের অন্যান্য জেলার সাথে জলপাইগুড়ি জেলাতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে।

এই করোনা মোকাবেলায় এবার জেলার বিভিন্ন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের নিয়ে জেলা প্রশাসন শুরু করলো একটি বিশেষ কন্টলরুম। জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এই কন্টলরুম শুরু করা হয়েছে। মুলত আই সি এম আরের পোটালে জেলার সমস্ত করোনার আপডেট আপলোড করার পাশাপাশি বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। প্রাথমিক ভাবে মোট ৬৬ জন বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের নিয়ে শুরু করা হয়েছে এই কন্টলরুম। প্রতিদিন ঘুড়িয়ে ফিরিয়ে এই শিক্ষকদের দিয়ে করোনা মোকাবেলার জন্য কাজ করানো হচ্ছে।

বর্তমানে সমস্ত বিদ্যালয় গুলি গরমের ছুটি কারনে বন্ধ রয়েছে৷ এই মাহামারির সময় জেলা প্রশাসনের পাশে থেকে কাজ করার সুযোগ পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষকরা। জলপাইগুড়ি জেলা শাসক মৌমিতা গোদারা বসু টেলিফোনে জানিয়েছেন, এই কঠিন পরিস্তিতিতে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তরের ডাটাএন্ট্রি অপারেটর দের নিয়ে কন্টল রুম করতে সেকারনেই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষকদের নিয়ে আমরা এই কাজ শুরু করেছি।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…