এক লিটার পেট্রলে ৯০ কিমি ছুটবে বাইক!  দাম ৫০ হাজারেরও কম

নিউজ ডেস্ক: লক ডাউনে যখন জীবন জীবিকার ওপর চূড়ান্ত আঘাত তখন উল্টো দিকে জ্বালানির দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের জীবনে। আরও কতদিন এই লকডাউন বারবার ফিরে ফিরে আসবে কে জানে? করোনার দ্বিতীয় ঢেউ পেরিয়ে তৃতীয় ঢেউয়ের প্রহর গুনছে দেশ তথা বিশ্ব। শোনা যাচ্ছে আসতে পারে চতুর্থ ঢেউও! জীবাণুর সংক্রমন শৃঙ্খলা ভাঙতে তবে কী মাঝে মধ্যে লকডাউন জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়ে যাবে? কিন্তু জীবন তো দাঁড়াবেনা তাতে। জীবনের প্রয়োজনে তাই দৌড়াতে হবেই। আর দৌড় মানেই জ্বালানি। এবার সেই জ্বালানি যন্ত্রনা থেকেই মুক্তি দিতে আসছে দু-দুটি বাইক তাও আবার অবিশ্বাস্য কম দামে! চলুন দেখে নেওয়া যাক সেই বাইক দুটির ফিচার।

বর্তমান এই সময়টাতে যারা বাইক কেনার কথা ভাবছেন, তাদের নজর রয়েছে বেশি মাইলেজ দেয় এমন বাইকের দিকে।এক্ষেত্রে দু’টি সেরা অপশন হতে পারে। এই দু’টি বাইক কোম্পানি জানিয়েছে, এগুলি ৯০ কিমি মাইলেজ দিতে পারে।

প্রথম বাইকটি বাজাজের বাইক। সংস্থার দাবি, তাদের CT100 বাইকটি এক লিটার পেট্রলে ৮৯.৫ কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম। এটির ইঞ্জিন রয়েছে ডিটিএস-আই ইঞ্জিন। এছাড়া এই বাইকে আরামদায়ক বসার জায়গা, পেট্রল ট্যাঙ্কে রাবার প্যাডের বিশেষ ব্যবস্থা রয়েছে।

HF100 এই মডেলটিতে i3s sensor-এর সুবিধা দিয়েছে Hero। এই সেন্সর পেট্রোলের খরচ কমায়। এছাড়া এটিতে রয়েছে ইনস্ট্যান্ট পিক-আপের সুবিধা। দিল্লির শোরুমগুলিতে এর বেসিক ভেরিয়েন্টের দাম রয়েছে, ৪৯,৪০০ টাকা। একাধিক রঙে এই মডেলটি পাওয়া যায়।

দিল্লিতে বাজাজ CT100-এর এক্স শোরুমের দাম ৪৯,১৫২ টাকা। অর্থাৎ ৫০ হাজারেরও কম টাকায় পাওয়া যেতে পারে এই দারুণ বাইকটি। একাধিক রঙে এই মডেলটি পাওয়া যায়।

Hero MotoCorp-এর HF100 বাজাজের CT100-এর মতোই আর একটি বাইক। সংস্থার তরফে দাবি করা হয়েছে, এটি প্রতি লিটারে ৭০ কিমি পর্যন্ত যায়। এবার ১কিলোমিটার পথ পাড়ি দিন ১টাকারও কমে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…