নেহার বিয়ের পোশাক নিয়ে ‘নকল’ এর তকমা নেটিজেনদের, সোশ্যাল মিডিয়া কটাক্ষের মুখে নেহা কক্কর

ওয়েব ডেস্ক : দিন কয়েক আগে দিল্লির একটি গুরুদ্বারে রোহনপ্রীত সিংয়ের সাথে গাঁটছড়া বেঁধেছেন বলিউডের এই মূহুর্তের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। দিল্লি এবং পঞ্জাবে বিয়ে এবং রিসেপশন সারার পর দিন দুয়েক আগেই মুম্বইতে ফিরেছেন নেহুপ্রীত। এমনকি পর পর দুটি রিসেপশন কাটিয়ে রোহনপ্রীতের সাথে পঞ্জাব থেকে মুম্বই বিমানবন্দরে নেহা হাজির হতেই তাঁকে দেখে ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ।

তবে বিয়ের পর এবার জোরদার কটাক্ষের মুখে পড়তে হল বলিউডের বর্তমান জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কক্করকে। তাকে ‘নকল’ এর তকমা দেয় নেটিজেনদের একাংশ। নেটিজেনদের তরফে মন্তব্য করা হয়, অনুষ্কা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের পোশাক নকল করেই তৈরি করা হয়েছে নেহা কক্করের বিয়ের পোশাক। পাশাপাশি নেহাকে কটাক্ষ করে বলা হয়, নেহা বলিউডে যেমন গানের রিমেক করেন, ঠিক তেমনি বিয়ের পোশাকেও প্রিয়াঙ্কা, অনুষ্কা, দীপিকা-দের নকল করে রিমেকের ছোঁয়া দিয়েছেন। তবে নেটিজেনরা যতই ট্রোল করুক না কেন, নেহা কক্কর এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, নেহা কক্করের পঞ্জাবে যে রিসেপসন হয়েছিল, তাঁর পোশাক দেখে অনেকেই অনুষ্কা শর্মার সঙ্গে তুলনা করেন। তারা নেহাকে কটাক্ষ করে বলেন, বিয়ের দিন অনুষ্কা যেমন গোলাপী পোশাকে সেজেছিলেন, নেহাও তেমনি এদিন একই রঙের পোশাক পরেছেন। ফলে নেহা নাকি অনুষ্কাকে নকল করেই ড্রেস ডিজাইন করিয়েছেন বলেই মন্তব্য করেন অনেকে। শুধু তাই নয়, অনেকে আবার নেহার লাল রঙের লেহঙ্গা দেখে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পোশাকের তুলনাও করেন। সব মিলিয়ে বিয়ের পরপরই ‘নকল’ করা নিয়ে জোরদার কটাক্ষের মুখে পড়তে হয় নেহা কক্করকে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…