বিয়ের আগেই নতুন গান রিলিজ করতে চলেছেন নেহা-রোহনপ্রীত

ওয়েব ডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যে আপাতত বলিউডে একমাত্র চর্চার বিষয় সঙ্গীত শিল্পী নেহা কক্করের বিয়ে। জানা গিয়েছে, চলতি মাসেই পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন নেহা। ইতিমধ্যেই প্রিয় গায়িকার বিয়ে নিয়ে মেতে উঠেছেন তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতেও একাধিক শুভেচ্ছা বার্তা দেখা গিয়েছে। এরই মাঝে প্রকাশ্যে এল নেহা-রোহনপ্রীতের ‘নেহু দ্যা বিয়া’র পোস্টার।

জানা গিয়েছে, বিয়ের আগেই গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে মিলে নতুন গানের ভিডিয়ো আনছেন নেহা। সেই গানটি লিখেছেন নেহা নিজেই। এমনকি সুরও করেছেন গায়িকা নিজের। বুধবার তারই প্রথম ছবি প্রকাশিত হয়েছে। ছবির পোস্টারে দেখা যাচ্ছে, গোলাপী রঙের সালোয়ার স্যুটে দেখা যাচ্ছে নেহাকে। আর রোহনপ্রীত পড়েছেন সাদা কুর্তা-পাজামা ও মাথায় পাগড়ী। ছবিতে একে অপরের চোখে চোখ রেখে রোমান্টিক ভাবে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। এদিন ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন নেহা।

তবে শুধুমাত্র নেহা কক্করই নয়, পাশাপাশি এদিন একই পোস্টার শেয়ার করেছেন গায়ক রোহনপ্রীত সিং লিখেছেন, ” সকলে যে দিনটির অপেক্ষায় ছিল, অবশেষে সেই দিনটি এসেই গেল। আমাদের প্রথম অফিসিয়াল পোস্টার সামনে এল। মেরী ঘরওয়ালী নেহু, নেহা কক্করের সঙ্গে আমার প্রথম গান আসতে চলেছে ২১ অক্টোবর।” এদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চলতি মাসের আগামী ২৬ অক্টোবর দিল্লিতে নেহা ও রোহনপ্রীতের বিয়ের আসর বসতে চলেছে৷ তবে যেহেতু এই মূহুর্তে করোনা পরিস্থিতি চলছে সেকারণে আপাতত বিয়েতে জাঁকজমক করছেন না। খুব কাছের মানুষদের নিয়ে হবে বিয়ে৷ তার আগেই রোহনপ্রীত সিংয়ের সঙ্গে মিলে ২১ অক্টোবর নেহা গানও প্রকাশ্যে আনতে চলেছেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…