এখন খবর

নারায়নগড়ে তৃনমূলের গোষ্ঠী দ্বন্দ্বে চলল গুলি বোমা! নিহত দলের কর্মী তরতাজা যুবক

নিজস্ব সংবাদদাতা: গোষ্ঠী দ্বন্দ্বে জীর্ণ পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়ে তৃনমূলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে প্রাণ এক যুবকের। সৌভিক দোলাই নামে নিহত ওই যুবক তৃনমূলের এক নিষ্ঠ কর্মী ছিল বলে জানা গিয়েছে। ঘটনার পেছনে দলীয় গোষ্ঠী কোন্দলকেই দায়ী করেছেন তৃনমূলেরই একটি অংশ । ঘটনাটি নারায়ণগড়ে মকরামপুর বাজারের অনতি দূরেই অভিরামপুরে। বুধবার সন্ধ্যা নাগাদ তৃণমূলের গোষ্ঠীকোন্দলের উত্তাল হয়ে উঠে এলাকা।চলে বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা। অভিযোগ এতেই গুলিবিদ্ধ হন এক তৃণমূলকর্মী। পরে মৃত্যু হয় তার।মৃতের নাম সৌভিক দোলাই(২৬)। মৃত  সৌভিক  তৃনমূলের সক্রিয় কর্মী ছিলেন।

অন্যদিকে  বোমার আঘাতে জখম হন আরও কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক।তাদেরকে খড়্গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এই  মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আসার পরই মৃত্যু হয় সৌভিকের।

স্থানীয় সূত্রে জানা গেছে নারায়নগড় থানার মকরামপুর অঞ্চলের দায়িত্বে সদ্য পুনর্বাসন দেওয়া হয়েছে মকরামপুরে তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত লক্ষ্মী শিটকে । এই বিস্ফোরনে মৃত্যু হয়েছিল ৩ দলীয় কর্মীর। তখন লক্ষ্মী শিটের সঙ্গে পার্টি দূরত্ব বজায় রাখার নীতি নেয়। দায়িত্বে আসেন নাকফুড়ি মুর্মু নামে স্থানীয় এক নেতা। দায়িত্বে এসেই লক্ষ্মী শিটকে ব্যপক মারধর করার অভিযোগ ওঠে নাক ফুঁড়ির অনুগামীদের বিরুদ্ধে। হাত পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় লক্ষী সিটের। আপাতত লক্ষী পর্বের অবসান হয়।

এরপর লক্ষী ও তার অনুগামীরা বিজেপির আশ্রয়ে চলে যায়। যদিও লক্ষী নিজে চুপচাপ থাকেন। এরপর নাক ফুঁড়ির অনুগামীরা লক্ষীর আত্মীয় স্বজনের বাড়িতেও ভাঙচুর চালায়। জানা যায় নাকফুঁড়ি বাহিনীর অত্যাচারে পার্টির বদনাম হচ্ছে এই ভাবনা থেকেই তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দায়িত্বে ফের আসে লক্ষী সিট।

 

ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে নাকফুড়ি মুর্মু ও তাঁর অনুগামীরা। দুদলের অনুগামীদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়। মঙ্গলবার মকরামপুর দলীয় কার্যালয়ের কিছুটা দূরেই লক্ষী সিটের অনুগামীরা যখন বসে নিজেদের মধ্যে গল্প করছিলেন তখনই এই হামলা চালানো হয়েছে বলে আহতরা অভিযোগ করেছেন। আহতরা জানিয়েছেন তাঁরা প্রত্যেকেই তৃণমূল কর্মী সমর্থক।

নারায়নগড় ব্লকের তৃনমূল সভাপতি মিহির চন্দ এই ঘটনার পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে । যদিও বিজেপি দাবি করেছে ঘটনার পেছনে তৃনমূলেরই দুটি গোষ্ঠী রয়েছে। এরপর মিথ্যে গল্প বানিয়ে বিজেপিকে ফাঁসাতে চাইছে। নারায়নগড়ে মিহির চন্দ বনাম সূর্যকান্ত অট্ট গোষ্ঠীর বিরোধের ফল এটি। এখনও অবধি কেউ গ্রেপ্তার হয়নি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…